দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব -মন্ত্রিপরিষদ সচিব
মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, আলহামদুলিল্লাহ দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব ইনশাল্লাহ।
গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
নাসিমুল গনি বলেন, আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমার সাধ্যমতো। অতীতে যেভাবে কাজ করেছি, সেভাবেই কাজ করবো।
নতুন মন্ত্রিসভার শপথসহ বিভিন্ন বিষয়ে প্রশ্রের উত্তরে মন্ত্রিপরিষদ সচিব বলেন, তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট লাগে, একজন মন্ত্রী মহোদয় আসেন তার জন্য গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়, তার অফিসকে অ্যালার্ট করতে হয়। তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়। এ সমস্ত কিছু দেখতে হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।