দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জে মডেল মসজিদ নির্মাণ বন্ধ
আর্থিক ক্ষতির কারণ দেখিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ফার্স্ট এস এস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদনের মাধ্যমে কাজ বন্ধ করে দেন ঠিকাদার।
এর আগে উল্লাপাড়া পৌর-টার্মিনাল সংলগ্ন নগরবাড়ী-বগুড়া মহাসড়কের পাশে মডেল মসজিদ ও ইসলামিক শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্রের ভবন নির্মাণ কাজ শুরু করা হয়। ঢাকার মোহাম্মদপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ফার্স্ট এস এস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড গত ২০১৯ সালের ৩ জুন এর নির্মাণ কাজে গণপূর্ত বিভাগের সাথে চুক্তিবদ্ধ হয়।
জানা যায়, সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মডেল মসজিদ ও ইসলামিক শিক্ষা সাংস্কৃতিক কেন্দ্র ভবন নির্মাণে প্রায় ১১ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয় এবং সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগকে এর নির্মাণ কাজ তদারকি ও বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়।
প্রায় দেড় মাস হলো মসজিদের নির্মাণ একেবারে বন্ধ রয়েছে। এখানে নির্মাণ সামগ্রীর কোনো কিছু আর নেই। শুধু পাহাড়া দেওয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজিজ মোল্লা নামের একজন কেয়ার টেকার রয়েছেন।
জানতে চাইলে আজিজ মোল্লা তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে তাকে বলা হয়েছে তারা এর নির্মাণ কাজ আর করবেন না। পরবর্তীতে অন্য কোনো প্রতিষ্ঠান এর নির্মাণ করতে আসলে তার দায়িত্বে থাকা সবকিছু তাদের বুঝিয়ে দেবেন বলে জানান তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।