সাপখেকো প্রাণীর অস্তিত্ব সংকটে বেড়েছে রাসেলস ভাইপার
, ২১ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ২৮ জুন, ২০২৪ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল বিষধর চন্দ্রবোড়া বা উলুবোড়া সাপ। গত কয়েক বছর বিশেষ করে চলতি বছর তা আতঙ্ক ছড়িয়েছে এর ইংরেজি নাম রাসেলস ভাইপার নামে। এক সময় দেশের বরেন্দ্র অঞ্চলে এর দেখা মিললেও এখন পর্যন্ত এটি ছড়িয়েছে ৩২ জেলায়।
বিশেষজ্ঞরা বলছেন, সাপখেকো প্রাণীর অস্তিত্ব সংকটে দেশে চন্দ্রবোড়া বা রাসেলস ভাইপারের বিচরণ বেড়েছে। বিচরণ বাড়ায় এই সাপের দংশনে আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বাড়ছে। সময় মতো অ্যান্টিভেনম না দেওয়ায় মারা যাচ্ছেন কেউ কেউ।
বাংলাদেশে সাধারণত সাপের উপদ্রব বাড়ে বর্ষাকালে। এছাড়া বাংলাদেশ ভাটি অঞ্চলের নিচু দেশ হওয়ায় বর্ষাকালে বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়। এতে আবাসস্থলে পানি ঢুকে যাওয়ায় লোকালয়ে বা উঁচু এলাকায় আশ্রয় নেয় বিভিন্ন প্রজাতির সাপসহ কীটপতঙ্গ। বাংলাদেশে প্রায় ৯৪ প্রজাতির সাপ আছে এবং এই সাপের প্রায় তিন-চতুর্থাংশ নির্বিষ।
মূলত বাস্তুসংস্থানের পরিবর্তনে দেশে সাপের বংশবৃদ্ধি ঘটছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রাণিকুলে সাপখেকো প্রাণীর অস্তিত্ব সংকটে পড়ায় সাপের বিস্তৃতি বেড়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি প্যাঁচা প্রতিদিন একটি করে সাপ অথবা ইঁদুর খায়। একটি এলাকায় যদি ২০টি প্যাঁচা থাকে সেগুলো প্রতিদিন ২০টি সাপ বা ২০টি ইঁদুর খেতো। একসময় বন-জঙ্গলে বা গ্রামগঞ্জে প্রচুর প্যাঁচা দেখা যেতো। কিন্তু তাদের অস্তিত্ব কমে যাওয়ায় সাপ বা ইঁদুর খাওয়া কমেছে। এতে সাপ খুব নির্বিঘেœ বাচ্চা দিচ্ছে এবং সেসব সাপ খাদ্যে পরিণত না হয়ে আরও বংশবৃদ্ধি করছে।
সাপখেকো বেজি, গুইসাপ, প্যাঁচা, ঈগল, চিল, বাজপাখি, বনবিড়ালের মতো প্রাণীর অস্তিত্ব কমে যাওয়াকে রাসেলস ভাইপারের বিচরণস্থল বৃদ্ধির কারণ হিসেবে মনে করেন বিশেষজ্ঞরা। ফসলি জমিতে কীটনাশক প্রয়োগ ও বনাঞ্চল কমে যাওয়ায় প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রাণীর খাবারের তালিকায় ছিল সাপ। এসব প্রাণী না থাকায় সাপ যে বংশবৃদ্ধি করেছে তার বেশিরভাগই বেঁচে ছিল। এরপর বন্যার সময় রাসেলস ভাইপার কচুরিপানায় ভর করে বা জোয়ারের সঙ্গে বিভিন্ন প্লাবিত জেলায় ছড়িয়ে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)