‘দুর্নীতিবাজদের দাওয়াতে যাওয়া রাষ্ট্রবিরোধী’
নিজস্ব প্রতিবেদক:
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ক্যাসিনোকা-ের অন্যতম হোতা সেলিম প্রধানের আট বছরের কারাদ- দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ১১ লাখ টাকা অর্থদ- দিয়েছেন আদালত। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, জেনে শুনে দুর্নীতিবাজদের কারোর দাওয়াতে যাওয়া মানে রাষ্ট্রবিরোধী অবস্থান নেওয়া। দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
পর্যবেক্ষণে বিচারক আরও বলেন, রায় দিয়ে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব না। তাই দুর্নীতিবাজদের সঙ্গে ছেলেমেয়েদের বিয়ে দেবেন না। দাওয়াত দিলে যাবেন না।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মুহম্মদ বদরুল আলম ভুইয়া এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে সেলিম প্রধানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রায় শুনতে সেলিম প্রধানের রাশিয়ান স্ত্রীও আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আদালতের আদেশে বলা হয়েছে, সেলিম প্রধানকে দুদক আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় ৪ বছরের কারাদ- ও ১ লাখ টাকা জরিমানা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ অনুযায়ী ৪ বছরের কারাদ- ও ১০ লাখ টাকা জরিমানা করা হলো। উভয় সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।