দুর্ঘটনায় ৪ শ্রমিক নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত হন গত বুধবার। এ ঘটনায় তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় সড়ক অবরোধ করেছেন গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে সড়ক আটকে দেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।
এর আগে, গত বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন। নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করেছে।
রাতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খাগুরতা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা তিনজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।