বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ
নছীহতে কায়িম মাকামে উম্মাহাতুল মু’মীনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম

দুনিয়ার ধোঁকা থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে?

২৮শে মুহররম, ১৪৪২ হিজরী (ইয়াওমুল খমীস)
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, রাত ১:৪৭ আপডেট: ১৩ নভেম্বর, ২০২৬, রাত ৯:৫৬
দুনিয়ার ধোঁকা থেকে রক্ষা পেতে হলে কি করতে হবে?
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
يَا أَيُّـهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّــقُوا اللّٰـهَ وَلْـتَــنْـظُـرْ نَــفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّــقُوا اللّٰـهَ إِنَّ اللّٰـهَ خَبِـيْــرٌ بِـمَا تَــعْمَلُوْنَ ﴿১৮﴾ وَلَا تَكُوْنُــوْا كَالَّذِيْنَ نَسُوا اللّٰـهَ فَأَنْسَاهُمْ أَنْــفُسَهُمْ أُولٰئِكَ هُمُ الْفَاسِقُوْنَ ﴿১৯﴾ سورة الـحشر
হে ঈমানদারগণ! তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে, সে আগামী দিনের জন্য কি পাঠিয়েছে। তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি জানেন তোমরা কি আমল করো। তোমরা ঐ সমস্ত লোকদের মত হয়ো না যারা মহান আল্লাহ পাক উনাকে ভুলে গিয়েছে। আর ভুলে যাওয়ার কারণে তাদের আত্মবিস্মৃতি ঘটেছে। তারাই নাফরমান বা অবাধ্য। [সূরা হাশর শরীফ: ১৮-১৯]
সুতরাং পরকালকে ভয় করতে হবে, পরকালের জন্য মহান আল্লাহ পাক উনার পথে ধন-সম্পদ খরচ করতে হবে এবং উনার আদেশ-নিষেধ মুবারক যথাযথভাবে পালন করতে হবে। পরকালকে ভুলে গিয়ে মহান আল্লাহ পাক উনার অবাধ্য হওয়া যাবে না।
আর যারা মহান আল্লাহ পাক উনাকে ভুলে যাবে তাদের পরিণাম সম্পর্কে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
قِـيْلَ الْـيَـوْمَ نَــنْـسَاكُمْ كَمَا نَسِـيْــتُـمْ لِقَاءَ يَــوْمِكُمْ هٰذَا وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نَّاصِرِيْـنَ ﴿৩৪﴾ ذٰلِكُمْ بِأَنَّـكُمُ اتَّـخَذْتُــمْ اٰيَاتِ اللّٰـهِ هُزُوًا وَغَرَّتْكُمُ الْـحَيَاةُ الدُّنْــيَا فَالْيَــوْمَ لَا يُـخْرَجُوْنَ مِنْـهَا وَلَا هُمْ يُسْـتَــعْـتَــبُـوْنَ ﴿৩৫﴾ سورة الـجاثیة
তাদেরকে বলা হবে, আজ আমি তোমাদেরকে ভুলে যাবো, যেভাবে তোমরা এই দিনের সাক্ষাতকে ভুলে গিয়েছিলে। তোমাদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। তোমাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এটা এ কারণে যে, তোমরা মহান আল্লাহ পাক উনার আয়াত শরীফকে ঠাট্টাস্বরূপ গ্রহণ করেছো এবং পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকায় ফেলেছে। আজ (কিয়ামতের দিন) তাদেরকে জাহান্নাম থেকে বের করা হবে না এবং তাদের জন্য কোনো সন্তুষ্টিও থাকবে না। নাঊযুবিল্লাহ! [সূরা জাছিয়াহ শরীফ: ৩৪-৩৫]
তাদের জাহান্নামী হওয়ার কারণ হচ্ছে, তারা মহান আল্লাহ পাক উনার আয়াত শরীফ নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করতো। তারা পার্থিব জীবনের ধোঁকায় পড়ে মহান আল্লাহ পাক উনার সাক্ষাতকে ভুলে গিয়েছিল।
মহান আল্লাহ পাক তিনি সূরা ত্বহা শরীফ-এর ১৩১ নং আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন,
وَلَا تَـمُدَّنَّ عَــيْـنَــيْـكَ إِلٰى مَا مَـتَّــعْـنَا بِهٖ أَزْوَاجًا مِّـنْـهُمْ زَهْرَةَ الْـحَـيَاةِ الدُّنْــيَا لِنَــفْـتِـنَــهُمْ فِـيْهِ وَرِزْقُ رَبِّكَ خَـيْـرٌ وَأَبْــقٰى ﴿১৩১﴾ سورة طه
পরীক্ষার উদ্দেশ্যে দুনিয়াবী যিন্দেগীর সৌন্দর্যস্বরূপ তাদের বিভিন্ন লোককে যে সম্পদ দিয়েছি সেদিকে দৃষ্টি দিবেন না। আপনার রব উনার রিযিকই উত্তম এবং অধিক স্থায়ী। [সূরা ত্বোয়া-হা শরীফ: ১৩১]
মহান আল্লাহ পাক তিনি পরীক্ষা করার উদ্দেশ্যে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে সম্পদশালী করেছেন। এই সম্পদগুলো দুনিয়াবী যিন্দেগীর সৌন্দর্য। তাই এই সৌন্দরে‌্যর দিকে দৃষ্টিপাত করতে বান্দাকে নিষেধ করা হয়েছে। কারণ এর দিকে দৃষ্টিপাত করলে দুনিয়ার ধোঁকায় পড়ে যাবে। তখন তার জন্য দুনিয়ার ধোঁকা থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে। দুনিয়ার ধোঁকা থেকে রক্ষা পেতে হলে এবং মহান আল্লাহ পাক উনার কুদরতি রিযিক পেতে হলে অবশ্যই মহান আল্লাহ পাক উনার আনুগত্য করতে হবে।
মহান আল্লাহ পাক তিনি সূরা কাহাফ শরীফে ইরশাদ মুবারক করেন,
وَاصْـبِـرْ نَــفْسَكَ مَعَ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّــهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ وَلَا تَــعْدُ عَـيْـنَاكَ عَـنْـهُمْ تُرِيْدُ زِيْـنَةَ الْـحَيَاةِ الدُّنْــيَا وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَــلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّــبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهٗ فُــرُطًا ﴿২৮﴾ سورة الکهف
আপনি নিজের জন্য ঐ সমস্ত লোকদের ছোহবতকে আবশ্যক করে নিন, যাঁরা সকাল-সন্ধ্যা দায়েমীভাবে উনাদের রব মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের আশায় উনাকে ডাকেন অর্থাৎ স্মরণ করেন। দুনিয়াবী সৌন্দর্যের মোহে মোহগ্রস্থ হয়ে উনাদের থেকে আপনার দৃষ্টিকে ফিরিয়ে নিবেন না। আপনি ঐ ব্যক্তির অনুসরণ করবেন না যার অন্তর মহান আল্লাহ পাক উনার যিকির থেকে গাফিল এবং সে নফসের অনুসরণ করে এবং তার আমলগুলো সম্মানিত শরীয়তের খিলাফ। [সূরা কাহাফ শরীফ: ২৮]
অন্যত্র ইরশাদ মুবারক করেন,
وَمَنْ أَضَلُّ مِـمَّنِ اتَّــبَعَ هَوَاهُ بِغَـيْـرِ هُدًى مِّنَ اللّٰـهِ ۚ إِنَّ اللّٰهَ لَا يَـهْدِي الْقَوْمَ الظَّالِمِيْـنَ ﴿৫০﴾ سورة القصص
ঐ ব্যক্তিই সর্বাধিক বিভ্রান্ত, যে মহান আল্লাহ পাক উনার হিদায়েতের পরিবর্তে নফসের অনুসরণ করে। মহান আল্লাহ পাক তিনি যালিম সম্প্রদায়কে হিদায়েত দান করেন না। নাঊযুবিল্লাহ! [সূরা ক্বছাছ শরীফ: ৫০]
যারা নফসের অনুসরণ করে তারাই যালিম। তাদের পক্ষে হেদায়েত লাভ করা সম্ভব হয় না, একারণে তারা শরীয়তের খিলাফ আমল করে। যারা শরীয়তের খিলাফ চলে তাদের অনুসরণ করা যাবে না। আর এসমস্ত লোকদের থেকে বেঁচে থাকতে হলে যারা সকাল-সন্ধ্যা দায়েমীভাবে মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যিকিরে মশগুল থাকেন উনাদের ছোহবত মুবারক গ্রহণ করতে হবে। তাহলেই দুনিয়ার ধোঁকা এবং মহান আল্লাহ পাক উনার থেকে যারা গাফিল তাদের বদ আমলের বদ তাছির থেকে বেঁচে থাকা সম্ভব হবে।
কাজেই, মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে আহলে যিকির তথা ওলীআল্লাহগণ উনাদের ছোহবত মুবারক গ্রহণ করে ফায়িয-তাওয়াজ্জুহ হাছিল করার মাধ্যমে নেক আমল করার তাওফীক্ব দান করেন। (আমীন)
ইনশাআল্লাহ চলবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ১৭ ঘণ্টা আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) ১ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ৩ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৩ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৬ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৬ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ১১ নভেম্বর, ২০২৬ যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ১১ নভেম্বর, ২০২৬ পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ১০ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১০ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬