লালমনিরহাট সংবাদদাতা:
কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কিছুটা বেড়েছে। ফলে তিস্তার চরের অনেক ফসল ডুবে গেছে বলে জানিয়েছেন কৃষকরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক সাইফুল আরেফিন বলেন, পানি বৃদ্ধির কারণে লালমনিরহাটের ৫ উপজেলার তিস্তার চরের প্রায় ২'শ হেক্টর জমির বিভিন্ন ফসল তলিয়ে গেছে। তবে এতে তেমন ক্ষতি হবে না। কারণ তিস্তার পানি খুব দ্রুত নেমে যায়।
লালমনিরহাটের পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী বয়ে যাওয়ায় নদীতে সামান্য পানি বাড়লে গোটা জেলার সব উপজেলার নদী তীরবর্তী এলাকা প্ল বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নগরবাসীকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, গত ১৭ বছর যে না পাওয়ার বেদনা ছিল আমরা এগুলোকে ঝেড়ে মুছে ফেলে দিতে চাই। আমরা সুন্দরের দিকে, সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা নগরবাসীকেও বলব আপনারাও প্রত্যেকটা মানুষ অন্তত একটি করে গাছ লাগান। তাহলে ঢাকা ঢাকা শহর আজকে সবুজের শহরে রূপান্তরিত হবে।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন গুলিস্তান জিরো পয়েন্ট হতে হোটেল ইন্টারকন্টিনেন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে গ্যাস ও তেলের উৎপাদন বাড়াতে গভীর শিলাস্তরে অনুসন্ধান জোরদারের অংশ হিসেবে তিন অনুসন্ধান কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে দুটি গ্যাস কূপ এবং একটি তেল কূপ রয়েছে। এসব কূপ খনন করতে ব্যয় হবে ৯৪৫ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৬৩৫ টাকা। তিনটি কূপই খনন করবে চীনের প্রতিষ্ঠান।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই কূপ খননের অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে শেষে অর্থ মন্ত্রণালয় থে বাকি অংশ পড়ুন...
প্রায় ছয় দশক আগে আবিষ্কৃত এক মহাজাগতিক রহস্য আজও বিজ্ঞানীদের বিস্মিত করছে। প্রথম নিশ্চিতভাবে শনাক্ত হওয়া ব্ল্যাক হোল সিগনাস এক্স-১ এখনো মহাকাশে বিশাল শক্তি ছড়িয়ে যাচ্ছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, এটি এমন শক্তিশালী কণার ধারা (জেট) ছুড়ছে, যার শক্তি প্রায় ১০ হাজার সূর্যের সমান।
১৯৬৪ সালে প্রথম এই ব্ল্যাক হোল শনাক্ত হয়। বিজ্ঞানীরা তখনো ব্ল্যাক হোলের অস্তিত্ব নিয়েই সন্দিহান ছিলেন। সম্প্রতি কার্টিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এক গবেষণা ‘নেচার অ্যাস্ট্রোনমি’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সেখানে এই জেটগুলোর শক্তি নির্ণয় করা হয়েছে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ-অবরোধ বৃদ্ধি করা হলে সেটি আর সহ্য করা হবে না বলে হুমকি দিয়েছেন ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেছেন, যদি অবরোধের সময় বাড়ানো হয় তাহলে ইরান এর জবাব দেবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (৩০ এপ্রিল) রাষ্ট্রয়াত্ত্ব সংবাদমাধ্যম আইআরআইবিকে তিনি বলেছেন, “অবরোধ যদি অব্যাহত থাকে, ইরান জবাব দেবে।”
“এমন অবরোধ কোনো কিছুই অর্জন করতে পারেনি এবং তারা এটি কার্যকরও করতে পারেনি। ভারত মহাসাগর অত্যন্ত বিস্তৃত এবং আমরা সহজেই এটি পার হতে পারবো। আমরা ই বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
রামুতে বন্য হাতির আক্রমণে মা ও শিশু কন্যা নিহত হয়েছে। নিহতরা হলেন- মা ছেমন আরা বেগম ও তার দুই বছর বয়সী শিশু কন্যা আসমা আক্তার।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ভোর ৫টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পশ্চিম খুনিয়াপালং এলাকার সৈয়দ কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত মা-মেয়ে রোহিঙ্গা নাগরিক।
স্থানীয়রা জানান, ভোরের দিকে বন্য হাতির একটি পাল হঠাৎ লোকালয়ে ঢুকে পড়ে। এ সময় হাতিরা কয়েকটি বসতঘরের সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং আশপাশের গাছপালা উপড়ে ফেলে, এতে মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাদ্রাসা শিক্ষক জুবাইরুল বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
বদলগাছীতে আর্থিকভাবে স্বচ্ছল হয়েও নিজেকে দুস্থ পরিচয় দিয়ে সরকারের ভিডব্লিউবি কর্মসূচির সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূর বিরুদ্ধে। ওই গৃহবধূর নাম মাহফুজা খাতুন। তিনি উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের সগুনা গোপালপুর গ্রামের বাসিন্দা। তার স্বামী নজরুল ইসলাম ওই ইউনিয়নেই কর্মরত আছেন পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) হিসেবে। রয়েছে নিজ পাকা বাড়ি।
অথচ এ আর্থিক স্বচ্ছলতার বিষয়টি গোপন করে সরকারের ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির তালিকায় নিজেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারী হিসেবে অন্তর্ভুক্ত কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
১/১১’র দুঃসময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে গ্রেপ্তার করা হলে জামাত একটি প্রতিবাদী বিবৃতিও দেয়নি বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় সংসদে সে এসব কথা বলে।
সে বলেছে, খালেদা জিয়া একদিন আমাকে জামাতের আমির নিজামীর কাছে পাঠিয়েছিলেন সহযোগিতা কামনায়।... সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদের কাছে গেলে সে এমন শব্দ উচ্চারণ করেছিলো, যা এই সংসদে আমি বলতে পারছি না।
গয়েশ^র ক্ষোভ প্রকাশ করে বলে, তারা সেদিন একটি বিবৃতিও দেয়নি।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঋণ খেলাপি ও ঋণ পুনঃতফসিলীকরণকে ব্যবসা ও ব্যাংকিং খাতের একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, গত ১৭ বছর ধরে বিএনপির ব্যবসায়ীদের ওপর যে পরিকল্পিত বাধা সৃষ্টি করা হয়েছিল, তারই ফলস্বরূপ অনেকে আজ ঋণ খেলাপিতে পরিণত হয়েছেন।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের আমলে বিএনপির ব্যবসায়ীদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, গত ১৭ বছর বিএনপির ব্যবসায়ীরা শান্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) পথ নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় বসানো স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
দুর্ঘটনার সময় দ্রুত বের হতে না পারাই হতাহতের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই যাত্রীদের নিরাপদে বাস থেকে দ্রুত বের হওয়ার পথ তৈরি করতে সংস্থাটির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা না মেনে চললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়টি জ বাকি অংশ পড়ুন...












