‘দুদক সংস্কারে দুই মাসের মধ্যে প্রস্তাবিত আইন প্রণয়ন’
দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কারে গঠিত কমিশনের প্রস্তাবিত আইনগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুপুরে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান আসিফ নজরুল।
এ সময় আসিফ নজরুল বলেন, দুদক সংস্কার কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা দিয়েছে। প্রস্তাবনাগুলো আগামী এক থেকে দুই মাসের মধ্যে প্রণয়ন করা হবে। এ বিষয়ে দুদক চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।