দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৬
ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠির রাজাপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করায় ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার ডহর শংকর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে রাজাপুর উপজেলা ডহর শংকর এলাকায় তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে। এসময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান নামে একজন বাদী হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন ।
রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জানায়, দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি করায় মিজানুর রহমান নামে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।