দুই শিশুসহ এক নারীকে নিজ ঘরে গলা কেটে হত্যা
, ১লা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ তাসি, ১৩৯৩ শামসী সন , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৬ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের উত্তর মনিপুর গ্রামে ঘরে ঢ়ুকে এক নারী ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাতে এই হত্যাকা- ঘটে।
নিহত ব্যক্তিদের স্বজনরা জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তারা বুঝতে পারছেন না। তাদের কোনো শত্রুও ছিল না।
নিহত পাপিয়া আক্তারের ভাই সাইদুল হক জানান, তারা সকালে তার বোন ও ভাগিনার খুন হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। নিহত পাপিয়া আক্তারের ভাগিনা আমান উল্লাহরও একই বক্তব্য। তিনিও শুনেছেন কে বা কারা তার ফুফু ও ফুফাতো ভাই হোসাইন এবং তার চাচাতো ভাই জুবাইদকে গলা কেটে ভেতরে ফেলে রেখেছে।
খুন হওয়া শিশু জুবাইদের মা লিপি আক্তার জানান, তার ছেলে জুবাইদ গতকাল রাতে তার বড় আম্মুর (বড় চাচি) সঙ্গে ঘুমানের বায়না ধরে। সে অনুযায়ী রাতে খাবার খেয়ে সেও তাদের সঙ্গে ছিল। সকালে অনেক বেলা হয়ে যাওয়ায় ছেলেকে খাওয়ানোর জন্য ডাকতে গেলে এমন মর্মান্তিক ঘটনা দেখা যায়। প্রথমে তার বড় ছেলে সাত বছরের জুনাইদকে পাঠান জুবাইদকে ডাকার জন্য। দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢ়ুকে জুবাইদকে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকা অবস্থায় দেখেছে বলে মা লিপি আক্তারকে জানান। পরে তিনি ঘরে ঢ়ুকে প্রথমে জায়ের ছেলেকে গলাকাটা অবস্থায় দেখতে পান এবং পরে একে একে অন্য দুটি কক্ষ থেকে জা ও নিজ সন্তানের গলাকাটা লাশ খুঁজে পান। ঘরের দরজার কাছে একটি ছুরি পেয়েছেন। তিনি কারও সঙ্গে তাদের কোনো শত্রুতা অথবা পারিবারিক কোনো ঝামেলা ছিল না বলে জানান এবং তার জাও ভালো ছিলেন। কারও সঙ্গে অনৈতিক কোনো সম্পর্কও ছিল না বলে জানান।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, এখনো কোনো ক্লু পাওয়া যায়নি। ঘর থেকে কোনো কিছু খোয়া যাওয়ার বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি পরিকল্পিত হত্যাকা- বলে মনে হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আমার ছেলেও গেল, আমরাও শেষ হয়ে গেলাম’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চিকিৎসক রোগী দেখছিলেন বেসরকারিতে, ধরে ফেললেন স্বাস্থ্যমন্ত্রী
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গত ১ মাসে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সবুজ কারখানা গড়েও বাড়তি দাম পাচ্ছেন না পোশাক রপ্তানিকারকরা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘র্যাব’ বিলুপ্ত করে আসছে ‘এসআরবি’
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)