দুই শিশুর ঝগড়ার জেরে ২ গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৫০
হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আজিজুল ইসলামের ছেলে শুভর (৮) সঙ্গে একই গ্রামের আফজাল মিয়ার ছেলে রবিউলের (১০) সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিত-া হয়। পরে বিষয়টি নিয়ে উভয়পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারী পুরুষসহ অন্তত ৫০ জন আহত হন। এরমধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) গোলাম মর্তুজা জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।