রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

পাকিস্তানে ঐতিহাসিক ১২০ বছরের ‘বাবা জি’ মসজিদ

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, সকাল ৭:০৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:০১

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের লোয়ার দির জেলার তিমারগারায় অবস্থিত ১২০ বছরের পুরোনো একটি মসজিদ। নাম তার ‘বাবা জি’। সূর্যাস্তের পরপরই শত শত মুসল্লি ভিড় করেন তারাবীহ নামাজে অংশ নিতে। হাতে খোদাই করা কাঠের কারুকাজে সজ্জিত ছাদের নিচে প্রজন্মের পর প্রজন্ম ধরে ইবাদতের এ ধারা আজও অব্যাহত।
সন্ধ্যা নামতেই তিমারগারার পথে পথে দেখা যায় মানুষের স্রোত, গন্তব্য শতবর্ষী ‘বাবা জি’ মসজিদ। ইশা ও তারাবীহ নামাজ আদায়ে এই ঐতিহাসিক মসজিদটি হয়ে ওঠে পুরো অঞ্চলের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র।
১৮৯০-এর দশকে প্রভাবশীল পশতুন ইউসুফজাই গোত্রের ধর্মীয় ব্যক্তিত্ব মিয়ান গুল মুহিউদ্দিন এই মসজিদ নির্মাণ করেন। তিনি স্থানীয়ভাবে ‘বাবা জি’ নামে পরিচিত। প্রতিষ্ঠালগ্ন থেকেই লোয়ার দির ও আশপাশের জেলার মানুষের প্রধান ইবাদতগাহ হিসেবে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
রমাদ্বান শরীফে মসজিদটির গুরুত্ব আরও বেড়ে যায়। এখানে তারাবীহ নামাজে পুরো কুরআন তেলাওয়াতের দুই দফা খতম আয়োজনের ঐতিহ্য রয়েছে। প্রতিদিন দুইজন হাফেজ মিলিয়ে দশ পারা করে তেলাওয়াত করা হতো। তিন দিন করে মোট ছয় দিনে দুই খতম সম্পন্ন হতো, আর পুরো মসজিদ ভরে যেতো মুসল্লিতে।
এক সময় পুরো অঞ্চলে জুমুয়া ও ঈদের জামাতের প্রধান কেন্দ্র ছিলো এই মসজিদ। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আগে এত বেশি মসজিদ ছিলো না। যার দরুণ দূর-দূরান্ত থেকে মানুষ জুমুয়া ও ঈদের নামাজ পড়তে এখানে আসতেন।
মসজিদটির স্থাপত্যই এর বিশেষ আকর্ষণ। কাদা-প্লাস্টার করা সাদা দেয়াল, বিশাল কাঠের বিম এবং খোদাই করা অলংকৃত কাঠের স্তম্ভ, সব মিলিয়ে এক অনন্য নকশা। ভারী কাঠের দরজা ভেতরের দিকে খোলার সময় যে শব্দ হয়, তাতেই বোঝা যায় এর বয়স।
উনিশ শতকের শেষ দিকে দুর্গম পাহাড়ি এলাকায় এ মসজিদ নির্মাণ ছিলো কঠিন কাজ। তখন কোনো আধুনিক যানবাহন ছিলো না। বড় বড় গাছ কেটে পানজকোড়া নদীতে ভাসিয়ে আপার দির থেকে তিমারগারায় আনা হতো কাঠ। কাঠের সূক্ষ¥ কারুকাজের জন্য পেশোয়ারের তেহকাল ও মারদানের লোন্দখওয়ার এলাকা থেকে দক্ষ কারিগর আনা হয়েছিলো।
মসজিদের উচ্চতা প্রায় ১৭ ফুট এবং পাথরের দেয়ালের প্রস্থ সাড়ে তিন ফুট। মূল হলঘরে প্রায় ৫০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন, আর প্রাঙ্গণে জায়গা হয় আরও প্রায় ৮০০ জনের। আধুনিক সময়ের চাহিদা মেটাতে সিমেন্ট, টাইলস ও মার্বেল দিয়ে সম্প্রসারণ করা হলেও, পুরোনো কাঠের হলঘরটিই এখনো মসজিদের স্থাপত্যর প্রাণকেন্দ্র।
পুরো কাঠের কাজ হাতে ফাইল, ছেনি ও স্ক্রু ড্রাইভার দিয়ে করা হয়েছে। এখনকার মতো যন্ত্রের ব্যবহার ছিলো না। কত সময় লেগেছিলো, তা আল্লাহই জানেন। এই প্রাচীন শিল্পকর্ম দেখতে অনেক দর্শনার্থীও আসেন।
অনেকের কাছেই রোযার মাসটিতে ‘বাবা জি’ মসজিদে আসা পারিবারিক ঐতিহ্যের অংশ। ৫৯ বছর বয়সী বুরহান উদ্দিন জানান, তিনি গত ৩৫-৪০ বছর ধরে নিয়মিত এখানে নামাজ পড়ছেন। তার দাদা-পরদাদারাও এই মসজিদে আসতেন। প্রায় ১১৫-১২০ বছরের ধারাবাহিকতায় তাদের পরিবার এই মসজিদের সঙ্গে যুক্ত।
তার ভাষায়, মার্বেলের জাঁকজমক আর কাঠের সৌন্দর্যের তুলনা হয় না। কাঠের এই নির্মাণে নামাজ পড়লে মনে এক ধরনের প্রশান্তি আসে। এর অলংকরণ যেন ভেতরকে ছুঁয়ে যায়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ৮ ঘণ্টা আগে আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ২ দিন আগে কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়? ৪ দিন আগে একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান ৬ দিন আগে আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ! মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব… ৪ নভেম্বর, ২০২৬ জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও … ৩১ অক্টোবর, ২০২৬ বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়? রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ… ৩১ অক্টোবর, ২০২৬ পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ… ৩০ অক্টোবর, ২০২৬ সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু… ৩০ অক্টোবর, ২০২৬ কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না? অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম … ২৭ অক্টোবর, ২০২৬ শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্… ২৭ অক্টোবর, ২০২৬ যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক … ২৬ অক্টোবর, ২০২৬