‘দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি’
নিজস্ব সংবাদদাতা:
ডেসটিনি গ্রপের রফিকুল আমীনের গড়া আম জনগণ পার্টি দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পেয়েছে বলেছে অভিযোগ তুলেছেন আম জনতার দলের সদস্য সচিব তারেক রহমান। একই সঙ্গে অভিযোগটি খতিয়ে দেখার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) আহ¦ানও জানিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে নিজের দলের নিবন্ধন না মেলার প্রতিবাদে অনশনরত অবস্থায় তিনি এ অভিযোগ করেন। টানা ১০০ ঘণ্টার ধরে তিনি অনশন করছেন।
তারেক রহমান বলেন, ডেসটিনির দলকে (আম জনগণ পার্টি) দুই কোটি টাকার বিনিময়ে নিবন্ধন পাইয়ে দেওয়া হয়েছে। ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা রাজধানীর একটি অভিজাত হোটেলে বৈঠক করে টাকার বিনিময়ে নিবন্ধন নিশ্চিত করেছেন। আমি প্রধান নির্বাচন কমিশনারকে বলে এখনই সেই দলের নিবন্ধন বাতিল করুন।
নিজ দল নিবন্ধন পায়নি বলে এমন অভিযোগ করছেন কি না, আর কী প্রমাণ আছে আপনার হাতে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নিবন্ধন নিয়ে ইসির তদন্ত কর্মকর্তারা মাঠে পর্যবেক্ষণে যাবেন। কিন্তু হোটেলে কীসের আলোচনা। ডেসটিনির রফিকুল আমীনের দল নিয়ে যে কর্মকর্তারা হোটেলে বৈঠক করেছেন, সেখানে একজন কর্মকর্তা ভাগ কম পেয়েছেন। সেজন্যই ওই কর্মকর্তা আমাদের সব বলে দিয়েছেন। এখন আমি অভিযোগ তুলেছি। ইসির উচিত হবে সেই অভিযোগ খতিয়ে দেখা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।