দিল্লীর মামলুক সুলতান গিয়াসউদ্দিন বলবনের ন্যায়পরায়ণতা
, ২০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৩ মার্চ, ২০২৩ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইতিহাস
ভারতের মুসলিম শাসনের মধ্যে বহু সুলতান দিল্লী শাসন করেছেন। উনাদের মধ্যে অনেকেই ছিলেন ন্যায়পরায়নতার দিক থেকে অনেক উচু স্তরের। তাদের মধ্যেই একজন সুলতান গিয়াসউদ্দিন বলবন। উনার মূল নাম ছিলো বাহাউদ্দিন। গিয়াসউদ্দিন বলবন ছিলো উনার উপাধী। দিল্লীর ৯ম মামলুক সুলতান ছিলেন তিনি।
সম্মানিত শরীয়ত অনুসারে তিনি উনার শাসনব্যবস্থার স্তর সাজিয়েছিলেন। উনার শাসননীতি শক্তি, সম্মান ও সুবিচারের ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল। অপরাধীদের প্রতি তিনি অত্যন্ত কঠোর হলেও জনসাধারণদের প্রতি তিনি ছিলেন দয়ালু, উদার ও সুদক্ষ শাসক এবং নিরপেক্ষ বিচারক হিসেবে খ্যাত ছিলেন। বিচারকার্য পরিচালনার ক্ষেত্রে বলবন তার আত্মীয়-স্বজনদের প্রতিও পক্ষপাতিত্ব প্রদর্শন করেন নি।
সে সময় দিল্লী সালতানাতের একটি সমৃদ্ধশালী প্রদেশ ছিলো বাদাউন। যা বর্তমানে ভারতের উত্তর প্রদেশের একটি জেলা। তৎকালীন সময়ে পাহাড় আর মালভূমিতে ভরা ছিলো বাদাউন। সে সময় এই বাদাউনের শাসক ছিলো মালিক ফয়েজ। সুলতান গিয়াসউদ্দিন বলবনের পক্ষ থেকে শাসন করছে বাদাউন।
বাদাউন প্রদেশ অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধশালী ছিলো। কিন্তু এ সমৃদ্ধিকে কাজে না লাগিয়ে মালিক ফয়েজ দিন দিন নিজেকে বিলাসিতার দিকে ঠেলে দিলো। সে মদ্যপ হয়ে উঠলো। একদিনে মদ খেয়ে মাতাল হয়ে সে তার এক কর্মচারীকে নির্মমভাবে হত্যা করলো। এ হত্যা নিয়ে বাদাউনের মুসলমানরা অনেক প্রতিবাদ করলো। কিন্তু প্রতিবাদীদের শক্ত হাতে দমন করলো মালিক ফয়েজ। সবাই ধৈর্য ধারণ করলো।
ঠিক এই সময়েই সুলতান গিয়াসউদ্দিন বলবন এলেন বাদাউনে। মালিক ফয়েজ সীমান্ত থেকেই সুলতানকে অভিবাদন দিয়ে নিয়ে এলো। প্রাথমিক অবস্থায় সুলতান বাদাউনের অবস্থা দেখে খুশিই ছিলেন। পরদিন আম দরবারে বসলেন সুলতান গিয়াসউদ্দিন বলবন। নাগরিকদের সাথে তিনি দেখা করবেন, তাদের কথা বার্তা শুনবেন। দরবারের এক পর্যায়ে এক বৃদ্ধ মহিলা তিনি শরীয়তসম্মতভাবে বোরকা আবৃত হয়ে সুলতানের দরবারের এক পাশে এসে দাড়ালেন। অভিযোগ করলেন, তার নির্দোষ স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে মালিক ফয়েজ।”
মহিলাটির অভিযোগ শেষ হলে সুলতান গিয়াসউদ্দিন বলবন মুহূর্তকাল চুপ করে থাকলেন। তারপর মুখ ঘুরিয়ে তাকালেন পাশেই বসা মালিক ফয়েজের দিকে। মুখে সুলতানের কথা নেই। কিন্তু চোখে তাঁর একরাশ প্রশ্ন। সে দৃষ্টির সামনে মালিক ফয়েজ বসে থাকতে পারলো না। কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো। সুলতানের অন্তর্ভেদী চোখের একরাশ প্রশ্নের কোন জবাব মালিক ফয়েজের মুখে জোগালোনা। কিন্তু তার চোখে মুখেই ফুটে উঠল পাপের কালিমা রেখা। সুলতান মুখ ঘোরালেন এবার ফরিয়াদী মহিলাটির দিকে। বললেন, “আপনি বাড়ি যান মা। মহান আল্লাহ পাক উনার আইনমতেই কাজীর আদালতেই এর বিচার হবে। আমি আপনার পক্ষে বাদী হয়ে দাঁড়াব।” কাজীর আদালতে বাদাউনের শাসক মালিক ফয়েজের বিচার হলো। তার মৃত্যুদন্ড দেয়া হলো। সুলতান গিয়াসউদ্দিন বলবন নিজে দাঁড়িয়ে থেকে সে নির্দেশ কার্যকর করালেন।
এর কিছুদিন পর সুলতান খবর পেলেন যে, মালিক ফয়েজের মতোই অযোধ্যার শাসক খান তার এক নিরীহ কর্মচারীকে হত্যা করেছে। তার স্ত্রী সুলতানের কাছে চিঠি লিখে পাঠান। তখন সুলতান খানকে ৫০০ বেত্রাঘাত করার নির্দেশ দিলেন এবং হুকুম দিলেন যে, খানকে এখন থেকে ওই মহিলার দাস হয়ে থাকতে হবে। তখন মহিলা সুলতানের এ আদেশ শুনে সন্তুষ্ট হলেন এবং সেই খানকে দাসত্ব থেকে মুক্তি দিলেন। তখন সুলতান গিয়াসউদ্দিন সেই খানকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করে জেলবন্দি করলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উসমানীয় সুলতানের কাছে ফিলিস্তিনে ইহুদী রাষ্ট্র গঠনের প্রস্তাব!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












