দিল্লি থেকে বাংলাদেশের হাইকমিশনারকে জরুরি ঢাকায় তলব
-দুই উপদেষ্টার সাথে বৈঠক
নিজস্ব সংবাদদাতা:
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে জরুরিভিত্তিতে ঢাকায় ডেকে এনেছে অন্তবর্তীকালীন সরকার। ডাক পেয়ে গত সোমবার রাতে ঢাকায় পৌঁছান তিনি।
ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক পর্যালোচনায় নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে নিয়ে বৈঠক করেছেন অন্তর্র্বতী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে এ বৈঠক হয়।
এদিন, উপদেষ্টার পরিষদের বিশেষ বৈঠক শেষে বেলা ১২টার আগে একসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন নিরাপত্তা ও পররাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টাদের আগেই মন্ত্রণালয়ে হাজির হন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। প্রায় আধঘণ্টা পররাষ্ট্র উপদেষ্টার দপ্তরে হাইকমিশনারকে নিয়ে বৈঠক করেন দুই উপদেষ্টা।
বৈঠক শেষে নিরাপত্তা উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা বিভিন্ন সময়ে হাইকমিশনারকে ডেকে আনি। আলোচনা করি। পরে পররাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয় থেকে বের হতে গণমাধ্যমের মুখোমুখি হতে হয়। তবে তিনি এই বৈঠক নিয়ে কথা বলতে রাজি হননি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।