দিল্লি গেলেন বিএনপি নেতা মেজর হাফিজ
, ০১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৫ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ ভারতের রাজধানী নয়াদিল্লি গেছে। গকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এয়ার ইন্ডিয়া বিমানে করে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেছেন। বিষয়টি নিশ্চিত করছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল জানান, হাঁটুতে অস্ত্রোপচার করতে মেজর (অব.) হাফিজ উদ্দিন দিল্লি গেলেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।
গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ তিনি ভারত যাওয়ার কথা ছিলো। বিমানবন্দর ইমিগ্রেশন হাফিজ উদ্দিন আহমেদকে যেতে দেয়নি। তখন তার স্ত্রী ভারত গেছেন।
বুধবার হাফিজ উদ্দিন তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এরই মধ্যে আজ তিনি দিল্লি গেলেন।
রিটে তাকে বাংলাদেশ ত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি।
হাফিজের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ রিট করেন।
১২ ডিসেম্বর মেজর (অব.) হাফিজউদ্দিনকে ভারত ভ্রমণে যেতে বাধা দেয় পুলিশ।
৭৯ বছর বয়সি বর্ষীয়ান এই নেতা সেদিন জানিয়েছিলেন, দুপুর ১২টার দিকে ঢাকা বিমানবন্দরে তার এবং তার স্ত্রী বিমানে ওঠার কিছু সময় আগে পুলিশ তাদের অপেক্ষা করতে বলে।
প্রায় তিন ঘণ্টা পর তাকে জানানো হয় তার দেশের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা আছে। তবে কেন নিষেধাজ্ঞা আছে সেটি কর্তৃপক্ষ তাদের জানায়নি।
হাফিজ বলেন, আমার স্ত্রীর বিদেশে যাওয়ার অনুমতি দিলেও আমাকে যেতে দেওয়া হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)