দিল্লিতে মৌসুমের সবচেয়ে খারাপ পর্যায়ে বায়ুদূষণ, সর্বোচ্চ সতর্কতা জারি
, ২৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৬ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০১ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় বায়ুদূষণের মাত্রা চলতি মৌসুমে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কঠোর দূষণনিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ।
দিল্লির বায়ুমান গত রোববার (১৪ ডিসেম্বর) ‘চরম’ পর্যায়ে পৌঁছায়। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী, একাধিক পর্যবেক্ষণ কেন্দ্রে এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৫০ পার করেছে। চলতি শীত মৌসুমে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মাত্রা। শনিবার এই সূচক ছিলো ৪৩০।
উল্লেখ্য, একিউআই ৫০ এর নিচে থাকলে তা ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়।
গত শনিবার সন্ধ্যায় পরিবেশ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিল্লি ও আশপাশের অঞ্চলের জন্য গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের সর্বোচ্চ স্তর, চতুর্থ ধাপ কার্যকর করেছে বায়ুমান ব্যবস্থাপনা কমিশন।
নতুন বিধিনিষেধের আওতায় পুরোনো ডিজেলচালিত ট্রাকের প্রবেশ নিষিদ্ধ, সরকারি প্রকল্পসহ সব ধরনের নির্মাণকাজ স্থগিত এবং হাইব্রিড পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রায় তিন কোটি মানুষের আবাস দিল্লি শীতকালে প্রায়ই ধোঁয়াশায় ঢেকে যায়। বরাবরের মতো এবারও ব্যতিক্রম ঘটেনি। ঠান্ডা ও ঘন বাতাসে নির্মাণকাজের ধুলো এবং যানবাহন ও পার্শ্ববর্তী রাজ্যগুলোয় ফসলের অবশিষ্টাংশ পোড়ানো থেকে সৃষ্ট ধোঁয়ায় দূষণের মাত্রা বিশ্বের সর্বোচ্চগুলোর একটি পর্যায়ে পৌঁছেছে।
চলমান অবস্থায় শিশু, শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তি এবং বয়স্কদের বিশেষভাবে ঘরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কাশ্মীরে আন্দোলনকারীরা ‘ভারতের মতো শত্রু’ -পাকিস্তান
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের কারাগারে নিজেদের ঠোঁট সেলাই করে অনশন করেছে দেড় হাজার বন্দি
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ বলায় ক্ষুব্ধ তেহরান, ব্রিটেনের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার খসড়া
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লোহিত সাগরে জাহাজ চলাচলে ফি আরোপ করছে হুথিরা
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১০০ আফটারশক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজায় বিমান হামলা চালিয়ে মসজিদ ধ্বংস করলো সন্ত্রাসী ইসরায়েল
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্যালক-ক্যান্সার মামলা মেটাতে ৫.৫ বিলিয়ন ডলার দিতে চায় জনসন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্টারলিংককে টেক্কা দিতে ৫১০০ স্যাটেলাইট পাঠাবে আমাজন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের দিকে তাক করা চীনের ১১টি স্টেলথ যুদ্ধবিমান, দিল্লির লাগবে এক দশক
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইমরান খানের বন্দিত্ব ম্যান্ডেলা রুলসের স্পষ্ট লঙ্ঘন -জাতিসংঘ বিশেষজ্ঞ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাপানের ফুজিসাওয়া শহরে মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)