দিল্লিতে গাড়ি বিস্ফোরণের জেরে কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকড়
আল ইহসান ডেস্ক:
দিল্লিতে লাল কেল্লার কাছে গত সোমবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে নিরাপত্তা বাহিনী। আটক হয়েছে হাজারো মানুষ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
গত বুধবার ভারত সরকার নিশ্চিত করেছে, তারা সোমবারের গাড়ি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।
ভারত-শাসিত কাশ্মীরে এরইমধ্যে ব্যাপক তল্লাশি অভিযানে এক হাজারের বেশি মানুষ আটক হয়েছে। কাশ্মীরের কয়েকশ বাড়িতে তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।
যারা এরইমধ্যে ‘ভারত বিরোধিতার’ অভিযোগে আটক রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে তাদের বাড়িতেই আবারো অভিযান চালানো হচ্ছে।
ভারত শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তদন্তের নামে কাশ্মীরিদের ভয় দেখানো বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সে বলেছে, ‘এই তদন্তকে কেবল তদন্ত হিসেবেই বিবেচনা করুন। কারো অপরাধ এখনো প্রমাণিত না হলেও, সন্দেহের ভিত্তিতে আপনারা মা, বাবা, ভাই এবং বোনদের গ্রেপ্তার করছেন। এটা এভাবে হওয়া উচিত নয়।’
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।