দিনাজপুরে কুরবানির হাটে দেখা মিলবে মরু অঞ্চলের দুম্বা
, ০৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৫ জুন, ২০২৫ খ্রি:, ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিশাল গরু, উট আর ছাগলের ভিড়ে এবার কুরবানির হাটে দেখা মিলবে বোচাগঞ্জের দুম্বা। এ আশাবাদ ব্যক্ত করেছেন বোচাগঞ্জের জহুরা এগ্রো ফার্মের ম্যানেজার লোকমান আলী। আশা করছেন এক একটি দুম্বা ৭০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হবে। বোচাগঞ্জের দুম্বার খামারটি অত্র এলাকার মানুষের কাছে ব্যতিক্রমী খামার হিসেবে নজর কেড়েছে।
শখের বশে মরু অঞ্চলের দুম্বা পালন করে বাণিজ্যিক খামার গড়ে তুলে সফলতা পেয়েছেন আব্দুল হান্নান। শখের বশে ৬টি দুম্বা এনে ফার্মে পরম যতেœ লালন পালন করেন, বর্তমানে খামারে প্রায় অর্ধশতাধিক দুম্বা রয়েছে। মরু অঞ্চলের প্রাণী দুম্বা সঠিকভাবে পরিচর্চা করলে যে কোন দেশে, যে কোন জায়গায় খামার করে স্বাবলম্বি হওয়া সম্ভব। এটিই তার নমুনা।
বোচাগঞ্জ উপজেলার আব্দুল হান্নান শিল্পাঞ্চলের রামদাসপাড়ায় গড়ে ওঠা এগ্রো ফার্মের তত্ত¦াবধানে দুম্বার খামারটি প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত খামারটি এক নজর দেখার জন্য এখন প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছেন।
ফার্মের ম্যানেজার লোকমান আলী বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহার কোরবানির হাটে এই খামারের দুম্বা দেখা যাবে। কোরবানীর হাটে এ খামারের দুম্বা বিক্রির জন্য ওঠানো হবে। ইচ্ছে করলেই যে কেউ আমাদের খামারের দুম্বা কোরবানির জন্য ক্রয় করতে পারবেন।
বোচাগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু কায়েস বিন আজিজ জানান, মরু অঞ্চলের এসব প্রাণী যে কোন পরিবেশে সঠিক পরিচর্যার মাধ্যমে লালন পালন করা যায়। অনেকেই এটাকে বাণিজ্যিকভাবে নিতে পারেন। বোচাগঞ্জের দুম্বার খামারটি অত্র এলাকার মানুষের কাছে একটি ব্যতিক্রমী খামার হিসেবে নজর কেড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গত মাসে সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)