দিনমজুর কিশোরকে লাঠি দিয়ে পেটালো ইউএনও রুয়েল সাংমা
নেত্রকোনা সংবাদদাতা:
আটপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বিরুদ্ধে স্থানীয় এক দিনমজুর কিশোরকে নির্মমভাবে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নিন্দার ঝড় ওঠেছে তার বিরুদ্ধে।
জানা গেছে, আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা ভিড়ের মধ্যে এক যুবককে লাঠি দিয়ে পেটাচ্ছে। এ সময় ঘটনাস্থলে একাধিক পুলিশ সদস্য, আনসার ও গ্রাম পুলিশ ছিলেন। কয়েকজন আনসার সদস্য যুবকটিকে ধরে রাখে। মারতে গিয়ে ইউএনও নিজেও এক সময় মাটিতে পড়ে যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গত ২৪ মার্চ ধারণ করা। ওই দিন ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছিল। চাল নিতে আসা লোকজনের ভিড় ইউএনও রুয়েল সাংমার গায়ে ধাক্কা লাগায় সে উত্তেজিত হয়ে পড়ে। পরে সে লাঠি হাতে নিয়ে এ কা- ঘটায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।