বাংলাদেশের আকাশে দেখা যাবে উল্কাবৃষ্টি
, ১৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ১৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
প্রতি বছরের মতো এবারও আগস্টের মাঝামাঝি সময়ে আকাশ চিরে যাবে পার্সাইড উল্কাবৃষ্টির আলোকচ্ছটায়।
আবহাওয়া অনুকূলে থাকলে আজ বুধবার ভোর রাতে এই মনোমুগ্ধকর দৃশ্যটি বাংলাদেশ থেকে পর্যবেক্ষণ করা যাবে। উত্তর গোলার্ধের যেকোনো স্থান থেকে পার্সিয়েড উল্কাবৃষ্টি দেখা যাবে।
জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছে, এই উল্কাবৃষ্টি পার্সিয়াস নক্ষত্রম-ল থেকে আসছে বলে মনে হওয়ায় একে ‘পার্সাইড’ বলা হয়। মূলত এটি ১০৯পি/সুইফট-টাটল ধূমকেতুর রেখে যাওয়া ধূলিকণার অবশেষ।
পৃথিবী তার কক্ষপথে ঘোরার সময় যখনই এই ধূমকেতুর পথের কাছাকাছি আসে, তখনই এর ফেলে যাওয়া ধূলিকণাগুলো পৃথিবীর বায়ুম-লে প্রচ- গতিতে প্রবেশ করে এবং জ্বলে ওঠে। আকাশে তখন এদের উজ্জ্বল আলোর রেখা হিসেবে দেখা যায়, যা সাধারণ মানুষের কাছে ‘তারা খসা’ নামে পরিচিত।
আগ্রহী পর্যবেক্ষকদের জন্য পরামর্শ হলো, এই দৃশ্য ভালোভাবে উপভোগ করার জন্য শহর বা লোকালয়ের কৃত্রিম আলো থেকে দূরে কোনও অন্ধকার ও খোলামেলা স্থান বেছে নেওয়া। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকা আবশ্যক।
উল্কাবৃষ্টি পর্যবেক্ষণের জন্য কোনো টেলিস্কোপ বা বাইনোকুলারের প্রয়োজন নেই, খালি চোখেই এটি ভালোভাবে উপভোগ করা সম্ভব। অন্ধকারে চোখকে খাপ খাইয়ে নিতে অন্তত ২০-৩০ মিনিট সময় লাগতে পারে। তাই ধৈর্য ধরে আকাশের দিকে তাকিয়ে থাকলে এই উল্কাবৃষ্টি প্রত্যক্ষ করার সুযোগ মিলবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)