দা ইকোনোমিস্ট: বিশ্ব অর্থনীতিতে ১৩ লাখ কোটি ডলার সুদের বোঝা
আল ইহসান ডেস্ক:
২০১০ সালের পর থেকে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে। ২০২১ সালের প্রথম প্রান্তিকে, ৫৮টি ধনী ও উদীয়মান অর্থনীতির সুদের হার গড়ে ২.৬ শতাংশ ছিল। ২০২২ সালের শেষ প্রান্তিকে এসে পৌঁছায় ৭.১ শতাংশে। এই দেশগুলোর মোট ঋণ করোনা-লকডাউনের আগে রেকর্ড ৩০০ ট্রিলিয়ন বা তাদের সম্মিলিত জিডিপির ৩৪৫ শতাংশ দাঁড়ায় যা আগের ২৫৫ ট্রিলিয়ন বা জিডিপির ৩২০ শতাংশের চেয়ে বেশি।
বিশ্ব যত বেশি ঋণী হবে, সুদের হার বৃদ্ধির জন্য তত বেশি বিষয়টি স্পর্শকাতর হবে। ধারকর্য ও সুদের উচ্চ হারের প্রভাব মূল্যায়ন করতে দ্য ইকোনমিস্ট ৫৮টি দেশের ফার্ম, পরিবার ও সরকারের সুদের হার বৃদ্ধির বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে। একত্রে এই অর্থ দাঁড়িয়েছে বিশ্বব্যাপী জিডিপির ৯০ শতাংশের বেশি। ২০২১ সালে এসব দেশের সুদের পরিমাণ ছিল ১০.৪ ট্রিলিয়ন বা সম্মিলিত জিডিপির ১২ শতাংশ। ২০২২ সাল নাগাদ এটি মোট ১৩ ট্রিলিয়ন ডলার বা ১৩ লাখ কোটি ডলার বা জিডিপির ১৪.৫ শতাংশে পৌঁছেছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।