দায়িত্ব নিয়েই ইহুদী-সংশ্লিষ্ট নির্বাহী আদেশ বাতিল মামদানির, অস্বস্তিতে সন্ত্রাসী ইসরায়েল
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২১ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দায়িত্ব গ্রহণ করেই ইসরায়েলবিরোধী পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নতুন মেয়র মামদানি।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনই সাবেক মেয়র এরিক অ্যাডামসের জারি করা বেশ কিছু নির্বাহী আদেশ বাতিল করেন মামদানি। এর মধ্যে রয়েছে- ইহুদীবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ)। সেই সঙ্গে সন্ত্রাসী ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধও তুলে নিয়েছেন মামদানি।
এতে বেশ অস্বস্তিতে পড়েছে সন্ত্রাসী ইসরায়েল। এই পদক্ষেপের জন্য সন্ত্রাসী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মামদানির বিরুদ্ধে ‘ইহুদীবিদ্বেষের আগুনে ঘি ঢালার’ অভিযোগ এনেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সন্ত্রাসী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়র হিসেবে প্রথম দিনেই মামদানি তার আসল চেহারা দেখিয়েছেন। তিনি ইহুদীবিদ্বেষের আন্তর্জাতিক সংজ্ঞা (আইএইচআরএ) বাতিল করেছেন এবং সন্ত্রাসী ইসরায়েল বয়কটের ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছেন। এটি নেতৃত্ব নয়, বরং এটি খোলা আগুনে ইহুদীবিদ্বেষী ঘি ঢালার সমান।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্কের সাবেক মেয়র অ্যাডামস ২০২৪ সালে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর বেশ কিছু বিতর্কিত নির্বাহী আদেশ জারি করেছিলো। মামদানি তার দায়িত্বের প্রথম দিনেই সেসব আদেশ বাতিল করেন। বাতিল হওয়া আদেশগুলোর মধ্যে একটি ছিলো ইহুদীবিদ্বেষের সংজ্ঞা বাতিল।
অ্যাডামস ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) দেওয়া ইহুদীবিদ্বেষের সংজ্ঞাকে গ্রহণ করেছিলো। এই সংজ্ঞায় সন্ত্রাসী ইসরায়েলকে ‘অশুভ শক্তি’ হিসেবে দেখানো বা তার সমালোচনা করাকেও আধুনিক ইহুদীবিদ্বেষের অংশ হিসেবে ধরা হতো। মামদানি এই সংজ্ঞাটি বাতিল করেছেন।
সাবেক মেয়র অ্যাডামসের একটি আদেশে সিটি কর্মকর্তাদের সন্ত্রাসী ইসরায়েল বয়কট বা বিডিএস আন্দোলনের পক্ষে কাজ করা নিষিদ্ধ ছিলো। মামদানি সেই নিষেধাজ্ঞাও তুলে নিয়েছেন। এছাড়া কোনও ধর্মীয় স্থানের আশপাশে বিক্ষোভ নিয়ন্ত্রণ-সংক্রান্ত অ্যাডামসের আরেকটি নির্দেশিকাও বাতিল করেছেন নতুন মেয়র।
মামদানি এসব আদেশ বাতিল করার কয়েক ঘণ্টার মধ্যেই সন্ত্রাসী ইসরায়েলের প্রতিক্রিয়া আসে।
তবে মেয়র মামদানির কার্যালয় জানিয়েছে, নবনির্বাচিত প্রশাসনের একটি ‘নতুন শুরু’ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামদানি নিজে একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট এবং দীর্ঘকাল ধরে ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার।
মামদানি আরও স্পষ্ট করেছেন, অ্যাডামসের অনেক আদেশ বাতিল করলেও ‘অফিস টু কমব্যাট অ্যান্টিসেমিটিজম’ (ইহুদীবিদ্বেষবিরোধী দফতর) তিনি সচল রাখবেন। তিনি বলেন, “ইহুদিবিদ্বেষ এমন একটি সমস্যা, যা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি।” সূত্র: নিউইয়র্ক টাইমস, পলিটিকো, টাইমস অব ইসরায়েল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আনুষ্ঠানিকভাবে বন্ধ হলো ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি চাকরিজীবীদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করলো আফগানিস্তান
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাকিস্তান ও বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে : ভারতে ইসরায়েলি রাষ্ট্রদূত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের, অস্বস্তি ভারতের
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারী বৃষ্টিতে চীনে বন্যা, এলাকা ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর তা-ব অব্যাহত, হেবরন চুক্তি বাতিল
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হিজবুল্লাহ ইস্যুতে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চায় ড্রাম্প
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ওপর হামলায় ব্যবহার করা হয়েছিলো ইলন মাস্কের এআই প্রযুক্তি
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের জন্য ইরান যুদ্ধ হলো ভিয়েতনামের চেয়েও বড় পরাজয়
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১২ বছরের মধ্যে সর্বনিম্ন বৃষ্টিপাত, তীব্র পানিসংকটে মুম্বাই
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












