দাবানলে পুড়ছে গ্রিস, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ
, ৩০ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ ছানী, ১৩৯১ শামসী সন , ১৯ জুলাই, ২০২৩ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
গ্রিসের রাজধানী এথেন্সের কাছাকাছি ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। গত সোমবার (১৭ জুলাই) এ দাবানলের সৃষ্টি হয় ও জোর বায়ুপ্রবাহের কারণে তা এথেন্সের নিকটবর্তী উপকূলীয় শহরগুলোতে ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতে ওইসব এলাকা থেকে অনেক বাসিন্দা তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
জোরালো বাতাসের কারণে আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত ভূমধ্যসাগরীয় তাপপ্রবাহের প্রভাবেই এ দাবানল সৃষ্টি হয়।
জানা গেছে, লাগোনিসির সমুদ্রতীরবর্তী আবাসিক এলাকায়ও এ দাবানল ছড়িয়ে পড়েছে। এই এলাকায় পর্যটকদের কাছে জনপ্রিয় সব গ্রীষ্মকালীন রিসোর্ট রয়েছে।
জানা গেছে, ২০ জন সৈন্য, ৬৮টি ফায়ার ইঞ্জিন, ১০টি বিমান ও ৬টি হেলিকপ্টারের সহায়তায় ২০০ জনেরও বেশি দমকলকর্মী দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে।
গত সোমবার বিকেলে তৃতীয় অগ্নিকা- শুরু হয় ও এথেন্সের প্রায় ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তরে ডারভেনোচোরিয়া এলাকায় বন পুড়িয়ে দেয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা গত সোমবার সারাদেশে মোট ৮১টি অগ্নিকা- বন্ধের চেষ্টা করেছে এবং ক্রমবর্ধমান তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে গতকাল মঙ্গলবার আরও তীব্র আগুনের জন্য তারা প্রস্তুত রয়েছে।
এথেন্স থেকে ২৭ কিলোমিটার দূরেই দাবানল জ্বলছে। বেশকিছু বাড়িঘর পুড়ে গেছে। দাবানল ছড়িয়ে পড়া এলাকাগুলোতে কিছুদিন ধরেই তাপপ্রবাহ চলছিল। এখন সেখানে ৭০ কিলোমিটার বেগে বাতাস বইছে।
গত এক সপ্তাহ ধরে দক্ষিণ ইউরোপের অনেক দেশের মতো গ্রিসেও তাপমাত্রা বাড়ছে। মধ্য গ্রিসে তাপমাত্রা বেড়ে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর ফলে এথেন্সসহ বেশকিছু জায়গায় দাবানল সতর্কতা জারি করেছে গ্রিস সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)