দলের সম্ভাব্য প্রার্থীদের সাথে কথা বলছেন তারেক রহমান
, ০২ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৮ জুলাই, ২০২৫ খ্রি:, ১৪ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের ৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ জন্য প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। হাইকমান্ডের নির্দেশ মতে, এবার প্রার্থী করার ক্ষেত্রে দলের ত্যাগী এবং ক্লিন ইমেজের নেতাদের প্রাধান্য দেওয়া হবে। ১০০ আসনে প্রাধান্য দেওয়া হবে তরুণ নেতাদের। এদিকে নিজ নিজ সংসদীয় আসনে প্রার্থিতা নিশ্চিত করতে চলছে নেতাদের দৌড়ঝাঁপ।
সূত্র জানায়, দলের হাইকমান্ড অত্যন্ত গোপনে তিন স্তরে যাচাই-বাছাই কার্যক্রম চালিয়েছে। ৩০০ আসনে সম্ভাব্য প্রার্থীদের একটি খসড়া তালিকার কাজ শেষ করেছে দলটি। এ তালিকায় অধিকাংশ আসনেই একাধিক প্রার্থী রয়েছে। খসড়া তালিকার প্রার্থীদের আমলনামাও পৌঁছে গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর তিনি প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য নিচ্ছেন। তাদের মধ্যে যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের গ্রিন সিগন্যাল দেওয়াও শুরু করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহ থেকে তারেক রহমান মনোনয়ন প্রত্যাশীদের সাথে ভার্চুয়ালি কথা বলছেন। প্রায় প্রতিদিন এ সাক্ষাৎ অব্যাহত রয়েছে। গড়ে প্রতিদিন চার থেকে পাঁচজনের সাথে কথা বলছেন তিনি।
বিএনপির আরেকটি সূত্র জানায়, ইতিমধ্যে ঢাকার কয়েকটি আসন চূড়ান্ত করেছেন তারেক রহমান। এসব প্রার্থীকে ভোটের মাঠে কাজ করার জন্য গ্রিন সিগন্যালও দিয়েছেন। গ্রিন সিগন্যাল দেওয়া আসনগুলোর মধ্যে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণে একটি আর উত্তরে পাঁচটি আসন।
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিটি আসনে সার্ভে করা হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। বিএনপির তৃণমূলের নেতারা যাদের চাইবেন তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। চূড়ান্তভাবে বিএনপির যে মনোনয়ন বোর্ড আছে, সেখানে সম্ভাব্য প্রার্থীদের ইন্টারভিউ হবে। তারপরই যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে দেওয়া হবে দলীয় মনোনয়ন। জুলাই আন্দোলনসহ যুগপৎ আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন এবং আছেন তাদেরও সেই কার্যক্রমও মূল্যায়ন করা হবে বলে জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)