দলের বাইরে যারা নির্বাচন করছে তারা বিদ্রোহী প্রার্থী -কৃষিমন্ত্রী
টাঙ্গাইল সংবাদদাতা:
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দলের বাইরে যারা নির্বাচন করছে আমার দৃষ্টিতে অবশ্যই তারা বিদ্রোহী প্রার্থী। স্বতন্ত্র হতে হবে এমন বলা হয়নি। দলের কোনো কর্মীর নৌকার বাইরে কাজ করার সুযোগ নেই। যারা দলের আদর্শ মেনে চলে তাদের সবাইকে নৌকার পক্ষে কাজ করতে হবে। এই নৌকা হলো ভাসানীর, বঙ্গবন্ধুর নৌকা, আওয়ামী লীগের নৌকা এবং এই নৌকা শেখ হাসিনার। নৌকার বাইরে কাজ করার কোনো সুযোগ নেই।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
দলীয় প্রতীকের বাইরে যারা নির্বাচন করবে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নে তিনি বলেন, বাস্তবতার নিরীক্ষে রাজনৈতিক কৌশলে অনেক কিছু করতে হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।