দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলকে সমর্থন দিলেও ইরানের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র
, ০৭ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে গত সোমবার ফোনালাপ করেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অস্টিন। এ সময় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে ইরানের হামলার প্রেক্ষাপটে তেল আবিবের প্রতি তার দেশের সমর্থন ব্যক্ত করে সে। তবে ওই সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে আঞ্চলিক স্থিতিশীলতার ওপর সে জোর দেয়।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন থেকে এ তথ্য জানানো হয়েছে। লয়েড অস্টিনের এ ফোনালাপের আগে গত শনিবার দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে পূর্বঘোষণা অনুযায়ী হামলা চালায় ইরান। সম্প্রতি সিরিয়ায় ইরানি দূতাবাসে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ওই দিন দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান।
পেন্টাগন বলেছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে ওই হামলা চালানোর আগে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইরান কিছু জানায়নি এবং ওয়াশিংটন তেহরানের সঙ্গে সংঘাত চায় না। ইরানের হামলার পর এর জবাব কেমন হবে, সে বিষয় বিবেচনা করছে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল। এ অবস্থায় সংযম দেখাতে ও আঞ্চলিক সংঘাত বেড়ে যাওয়া এড়াতে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের ওপর মিত্রদের চাপ বাড়ছে। তবে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি সেনাপ্রধান বলেছে, তার দেশ ইরানি হামলার জবাব দেবে।
পেন্টাগন জানায়, লয়েড অস্টিন গত সোমবার বাহরাইনের যুবরাজ ও প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল-খলিফা, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট, জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ও কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহর সঙ্গে পৃথক ফোনালাপ করেছে। আলাপে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলে ইরানের হামলার নিন্দা জানায় এবং বলেছে, ওয়াশিংটন সংঘাত বাড়ুক, তা চায় না।
ফোনালাপে অস্টিন বলেছে, ‘যুক্তরাষ্ট্র সংঘাত-উত্তেজনার বৃদ্ধি না চাইলেও আমরা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল ও মার্কিন কর্মীদের রক্ষা করে যাব। ’
পেন্টাগনের তথ্য অনুযায়ী, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের সঙ্গে আলাপে দেশটিকে রক্ষায় নিজ দেশের সমর্থন ব্যক্ত করেছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। সেই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতার কৌশলগত লক্ষ্য অর্জনের বিষয়ে পুনরায় নিশ্চিত করেছে সে।
এর আগে পেন্টাগনের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছে, ‘দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের সিদ্ধান্ত নেবে কি না, সেটি তাদের বিষয়। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












