দখলদার সন্ত্রাসী ইসরায়েলি গণহত্যায় সবুজ সংকেত দিয়েছে আমেরিকা -মার্কিন আইনপ্রণেতা
, ২১ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ আশির, ১৩৯১ শামসী সন , ০৩ মার্চ, ২০২৪ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাতে ইহুদিবাদী দখলদার ইসরায়েলকে আমেরিকা সবুজ সংকেত দিয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর।
তিনি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সামরিক সহায়তাকে ‘রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা’ বলে উল্লেখ করেছেন।
মিনেসোটা থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট প্রতিনিধি ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হারে শহীদ করা এবং ১০ লাখেরও বেশি মানুষের বাস্তুহারা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইলহান ওমর।
কংগ্রেসের অনুমোদন ছাড়াই দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, “এই প্রশাসন ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যার সবুজ সংকতে দিয়ে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে না। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের অস্ত্রভা-ার সমৃদ্ধ করে দেওয়া কোনও পররাষ্ট্রনীতি নয়। এটি সেইসব নিরস্ত্র মানুষের বিরুদ্ধে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা যারা শুধুমাত্র শান্তিতে বেঁচে থাকতে চায়। ”
মার্কিন এই আইনপ্রণেতা বলেন, “আমরা যদি সত্যিকার অর্থে মানবতাকে রক্ষা করতে চাই, গাজার নিরপরাধ মানুষকে বাঁচাতে চাই, পণবন্দিদেরকে নিরাপদে ফিরিয়ে আনতে চাই এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠা করার আশা রাখি তাহলে আমাদেরকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে। ”
গাজা উপত্যকায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি নৃশংসতার ব্যাপারে আমেরিকাসহ বিশ্ব নেতাদের নীরবতায় অসন্তোষ প্রকাশ করে ইলহান ওমর বলেন, বাস্তব কোনও পদক্ষেপ না নিয়ে মুখে মানবাধিকারের বুলি গ্রহণযোগ্য হতে পারে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)