দখলদার ও চাঁদাবাজরা বিএনপির কেউ নয় -নজরুল
নজরুল ইসলাম আজাদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন ঠিকই। কিন্তু তার প্রেতাত্মা এবং দোসররা চক্রান্ত অব্যাহত রেখেছে। তারা বিএনপি ও অঙ্গ সংগঠনের নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল, চাঁদাবাজি ও লুট করছে। আমরা এ বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছি। কোনো দখলদার, চাঁদাবাজদের স্থান বিএনপিতে নেই। তারা বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ নন। কেননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিষয়ে অত্যন্ত কঠোর নীতি অবলম্বন করছেন। দলের নাম ভাঙিয়ে যেই কোনো দখল-চাঁদাবাজি করবে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করুন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।