দখলদার ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ৪ জনের মৃত্যুদ- ইরানে
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে উত্তর-পশ্চিম ইরানের একটি বিপ্লবী আদালত চার ব্যক্তিকে মৃত্যুদ- দিয়েছে। তারা তেলআবিব সরকারের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করেছিলো। খবর মেহের নিউজের।
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রধান বিচারক নাসের আতাবাতি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানান, আসামিরা দেশের বিভিন্ন সংবেদনশীল কেন্দ্রের ছবি ও ভিডিও ধারণ করে সেগুলো জায়নবাদী শাসনের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে পাঠাতো।
তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা মোসাদ এজেন্টদের সঙ্গে জরুরি কনফারেন্স কলের জন্য সিম কার্ড সংগ্রহ ও বিশেষ ফোন ক্রয় করেছিলো। এ ছাড়া তারা রাজধানী তেহরানসহ উরুমিয়া, শাহরুদ, ইসফাহানসহ বিভিন্ন শহরে বিস্ফোরণ ও অগ্নিসংযোগ ঘটিয়েছে।
এ চক্রটি ইরানের সামরিক ঘাঁটি, দুর্গ এবং গুরুত্বপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণে জড়িত ছিলো এবং এসব কার্যকলাপের বিনিময়ে তারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেতো।
বিচার বিভাগীয় কর্মকর্তারা মোসাদ এজেন্টদের সঙ্গে তাদের যোগাযোগ ও সহযোগিতার প্রমাণ আদালতে উপস্থাপন করার পর উরুমিয়ার বিপ্লবী আদালত আসামিদের মৃত্যুদ-ের রায় দেয়।
তাদের বিরুদ্ধে ‘শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে জায়নবাদী শাসনের শত্রুতামূলক কর্মকা- প্রতিরোধ আইন’-এর ৬ নম্বর ধারা অনুযায়ী অভিযোগ আনা হয় এবং সে অনুযায়ী মৃত্যুদ- দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চোখের বদলে মাথা নেয়া হবে, সব ক্ষতিপূরণ না নেয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকবে -আইআরজিসির সাবেক প্রধান মেজর জেনারেল মোহসেন রেজায়ি
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে প্রথম আঘাত: ইরানের আকাশে স্টেলথ জেট লক্ষ্যবস্তু
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেঙে পড়ছে ইসরায়েলি প্রতিরক্ষা: হতাহত দুই শতাধিক
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইহুদীবাদী ইসরায়েলের গোয়েন্দা তথ্য-কেন্দ্রগুলোও ইরানি হামলার খোরাক - ইসরায়েলি সেনাদের গুপ্ত ও নয়া অবস্থান এবং প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী আঘাত
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তর-ফিলিস্তিন ও গাজার উপকণ্ঠে ইসরায়েলি অবস্থান এবং চার মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী ইরানি হামলা
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কথিত ‘শক্তিশালী’ সামরিক যানও এভাবেই টুকরা টুকরা হয়ে গেছে যোদ্ধাদের আক্রমণে।
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের পাল্টা হামলায় ধ্বংসস্তূপ তেল আবিব
২৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানিদের সহায়তায় স্বর্ণ-অর্থ-গবাদি পশু দিচ্ছেন কাশ্মীরি মুসলমানরা
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে গেল বৃহত্তম মার্কিন রণতরি জেরাল্ড আর ফোর্ড
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানকে সমর্থন দিন, পবিত্র কুরআনে নিরপেক্ষতার কোনো স্থান নেই -লিবিয়ার গ্র্যান্ড মুফতি
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
২৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)