দখলদার ইসরায়েলের সাথে লাখ লাখ ডলারের অস্ত্র চুক্তি বাতিল করলো স্পেন
, ২৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় দখলদার ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে লাখ লাখ ডলারের অস্ত্র ক্রয়ের চুক্তি বাতিল করেছে স্পেন। চুক্তি অনুসারে, প্রায় ৭০০ মিলিয়ন ইউরো বা ৮২৫ মিলিয়ন ডলার মূল্যমানের ইসরায়েলি রকেট লঞ্চার কেনার কথা ছিলো। তবে তা বাতিল করেছে মাদ্রিদ।
গত সোমবার এএফপির বরাতে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেয় যে, তার সরকার সন্ত্রাসী ইসরায়েলের কাছ থেকে সামরিক উপকরণ কেনা বা দেশটির কাছে বিক্রি বন্ধে আইন তৈরি করবে। গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলিটারি ব্যালেন্স জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে একাধিক স্প্যানিশ প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমের চুক্তি হয়। চুক্তির আওতায় ১২টি সিলাম রকেট লঞ্চার কেনার কথা ছিলো স্পেনের।
স্পেনের গ্লোবস আউটলেট জানিয়েছে, ওই চুক্তি থেকে এলবিটের ১৭৬ দশমিক ৩ মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিলো।
গত ৯ সেপ্টেম্বর স্পেনের সরকারি চুক্তিবিষয়ক প্ল্যাটফর্মে চুক্তি বাতিলের তথ্য প্রকাশ করা হয়। দখলদার ইসরায়েল ও স্পেনের গণমাধ্যমে সংবাদটি সবার আগে প্রচারিত হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)