দখলদার ইসরায়েলের সব সাঁজোয়া ব্রিগেড এখন গাজায় মোতায়েন
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৮ মে, ২০২৫ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর (আইডিএফ) মোট নিয়মিত সদস্যের সবাইকেই গাজায় মোতায়েন করেছে নেতানিয়াহু প্রশাসন।
গত রোববার এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। গাজা উপত্যকায় বর্ধিত স্থল অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী, আইডিএফের সব সাঁজোয়া ব্রিগেড এখন গাজায় অবস্থান করছে। যার মধ্যে রয়েছে ট্যাংক, সাঁজোয়া যানসহ অন্যান্য ভারী সামরিক যান। গাজায় মোতায়েনকৃত বাহিনীর মধ্যে রয়েছে গোলানি, প্যারাট্রুপার, গিভাতি, কমান্ডো, কফির, নাহাল,৭ম, ১৮৮ তম ও ৪০১ তম ব্রিগেড। সঙ্গে রয়েছে রিজার্ভ ইউনিটগুলোও।
এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, গাজায় তারা পাঁচটি সামরিক ডিভিশন চালাচ্ছে, যার অর্থ হলো ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখ-টিতে হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে।
ইসরায়েলি কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি-হামাস যদি জিম্মি বিনিময়ের চুক্তিতে না আসে, তাহলে আরও জোরালো হবে আইডিএফের অভিযান।
একে তো আগের চেয়ে কয়েকগুণ তীব্র হয়েছে ইসরায়েলি অভিযানের মাত্রা, তার ওপর অনাহার আরও জটিল করে তুলেছে পরিস্থিতি। এ ছাড়া, যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবেশ করতে না দেওয়ায় কার্যত অচল হয়ে পড়েছে গাজার হাসপাতালগুলোও। ঠিকমতো উদ্ধারকাজও চালাতে পারছে না স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
গাজার সিভিল ডিফেন্সের সরবরাহ বিভাগের পরিচালক মোহাম্মদ আল-মুগাইর বলেছেন, ইসরায়েলি সেনাদের হামলার মুখে প্রতিদিন কাজ করে যাওয়া আরও কঠিন হয়ে পড়ছে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১ লাখ ৭০ হাজারের বেশি জরুরি ফোনকলের সাড়া দিয়েছি- এর মধ্যে বেশির ভাগই আহত বা নিহত ফিলিস্তিনিকে উদ্ধার সংক্রান্ত।
আমাদের দলের সদস্যরা শুধু শারীরিকভাবে ক্লান্ত নয়, মানসিকভাবেও ভেঙে পড়ছে। ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২৫ শতাংশের বেশি সদস্য মারা গেছেন।’
তিনি আরও বলেন, ‘দখলদার ইসরায়েলি অবরোধের কারণে উদ্ধারকাজের জন্য জরুরি সরঞ্জাম উপত্যকায় ঢুকতে পারছে না। যে কারণে, কোদাল, হাতুড়ি কিংবা খালি হাতেই ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধার করতে হচ্ছে। আমাদের কাছে কোনো ভারী যন্ত্রপাতি নেই।’
আল-মুগাইরের দেওয়া তথ্যমতে, উদ্ধার করা সম্ভব না হওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে থেকে মারা গেছেন ৯ হাজার ৭০০ ফিলিস্তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












