সম্পর্ক জোরদারে সম্মত ইন্দোনেশিয়া ও চীন
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৯ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ২৮ মে, ২০২৫ খ্রি:, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আঞ্চলিক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে গত রোববার ইন্দোনেশিয়া সফরের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং জাকার্তার সাথে বেইজিংয়ের সম্পর্ক পুনর্ব্যক্ত করেছে।
চীন ও ইন্দোনেশিয়া পরস্পরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মিত্র। সাম্প্রতিক বছরগুলোতে চীনা কোম্পানিগুলো ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদ উত্তোলনে, বিশেষ করে নিকেল খাতে মূলধন বিনিয়োগ করছে।
তবে দক্ষিণ চীন সাগর ও এর আশপাশের অঞ্চলগুলোর কৌশলগত পানিপথে দুই দেশের বিতর্কিত দাবি সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে।
গত রোববার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সাথে এক বৈঠককালে চীনের প্রধানমন্ত্রী বলেছে, বেইজিং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এ দেশটির সাথে সহযোগিতা আরো এগিয়ে নিতে আগ্রহী।
সে আরো বলেছে, ইন্দোনেশিয়ার সাথে কাজ করতে, দুই দেশের মধ্যকার বন্ধুত্বের ঐতিহ্যকে এগিয়ে নিতে এবং সংহতি ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক চীন।
প্রাবোও চীনের সাথে ইন্দোনেশিয়ার ‘ঘনিষ্ঠ ও ভালো’ বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইন্দোনেশিয়া একটি নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল তৈরি করতে প্রস্তুত।’
তিনি বলেন, ইন্দোনেশিয়া সবার জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ অঞ্চল তৈরি করতে চীনের সাথে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত। সূত্র: বাসস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)