দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি ম্যাক্রোঁর
আল ইহসান ডেস্ক:
গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের প্রতিক্রিয়ায় ইহুদীবাদী সরকার পদক্ষেপ না নিলে পরগাছার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ।
গত জুমুয়াবার সিঙ্গাপুর সফরকালে সে বলেছে, গাজার ফিলিস্তিনিরা যখন গভীর ক্ষুধার সম্মুখীন, তখন আন্তর্জাতিক সম্প্রদায় নীরব থাকতে পারে না।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্সের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেছে, মানবিক অবরোধ স্থলভাগে একটি অসহনীয় পরিস্থিতি তৈরি করছে। যদি মানবিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আগামী কয়েক ঘণ্টা বা দিনের মধ্যে কোনো প্রতিক্রিয়া না আসে, তাহলে আমাদের সম্মিলিত অবস্থান কঠোর করতে হবে। এর মাধ্যমে সে ইঙ্গিত দেয়, ফ্রান্স দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করতে পারে।
ফরাসি নেতা বলেছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি কেবল একটি নৈতিক কর্তব্য নয় বরং একটি রাজনৈতিক প্রয়োজনীয়তাও। সে যোগ করে যে, এর প্রতিষ্ঠার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
প্যারিস একটি শর্তসাপেক্ষে ফিলিস্তিনি রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য গতি সঞ্চার করতে চাইছে, যার জন্য অন্যান্য বিষয়ের মধ্যে হামাসের নিরস্ত্রীকরণ প্রয়োজন হবে। ফরাসি কর্মকর্তারা জাতিসংঘের একটি সম্মেলনের আগে এই পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে। ফ্রান্স এবং সৌদি আরব ১৭-২০ জুন এই সম্মেলনের সহ-আয়োজক।
এই সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রের একটি রোডম্যাপের পরিমিতি নির্ধারণ করা হবে। সূত্র: আল জাজিরা।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।