দখলদার ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক
, ২১ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩১ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ৩০ মে, ২০২৪ খ্রি:, ১৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালানোয় সন্ত্রাসবাদী ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে প্রথমবারের মতো গুরুত্বপূর্ণ আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন।
গত সোমবার আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মার্টিন বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন না মানায় ইসরাইলের ওপর এমন পদক্ষেপের কথা ভাবছে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা।
পররাষ্ট্রবিষয়ক কাউন্সিলের পর সাংবাদিকদের মার্টিন বলেছে, আন্তর্জাতিক মানবিক আইনি প্রতিষ্ঠানগুলোকে সমুন্নত রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে স্পষ্ট ঐকমত্য ছিল। আলজাজিরা, রয়টার্স, আনাদোলু ও এএফপি।
মার্টিন আরো বলেছে, রাফাতে হামলা বন্ধ করতে আইসিজের রায় মেনে না নিলে পরগাছা শীর্ষ সন্ত্রাসবাদী ইসরাইলের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্য ব্যবস্থা নিয়ে কার্যকর আলোচনা হয়েছে। কিছু মতপার্থক্য থাকলেও বিষয়টি নিয়ে আরো আলোচনা হবে বলেও জানিয়েছে সে।
এদিকে বেসামরিকদের সুরক্ষার জন্য দখলদার ইসরাইলকে সব ধরনের সতর্কতা অবলম্বন করার লোক দেখানো আহ্বান জানিয়েছে বাইডেন প্রশাসন। কেননা, ইসরাইলে মার্কিন অস্ত্রের চালান বন্ধ করার জন্য নিজ দলের কর্মীদের চাপে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষেদের এক মুখপাত্র বলেছে, ‘ইসরাইলের হামাসকে ধাওয়া করার অধিকার আছে। সে আরো বলেছে, তবে এ বিষয়টিও আমরা স্পষ্ট করে বলেছি, ইসরাইলকে অবশ্যই বেসামরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে।
মার্কিন হাউজ অব রিপ্রেজেন্টেটিভের একজন বিশিষ্ট ডেমোক্র্যাট আইনপ্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। এই হামলাকে ‘একটি অবর্ণনীয় নৃশংসতা’ বলে অভিহিত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টে আলেকজান্দ্রিয়া বলেছে, ‘ প্রসিডেন্টের অঙ্গীকার বাস্তবায়ন ও সামরিক সহযোগিতা স্থগিত করার উদ্যোগ নিতে অনেক দেরি হয়ে গেছে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি পোস্টে প্রতিনিধি আয়ানা প্রেসলি বলেছে, ‘গত রাতে রাফাহ থেকে ভয়ঙ্কর সব ছবি এসেছে।’ এ সময় সে প্রশ্ন করে, ‘ফিলিস্তিনি শিশুদের হত্যা ও ক্ষত-বিক্ষত করার সময় আর কত দিন ইসরাইলি সামরিক বাহিনীর পাশে থাকবে যুক্তরাষ্ট্র?’
কংগ্রেসে একমাত্র ফিলিস্তিনি-আমেরিকান প্রতিনিধি রাশিদা তুলাইব। সে ইসরাইলি সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘গণহত্যা চালাতে মরিয়া’ বলে অভিহিত করেছেন।
রাফায় ইসরাইলের বিমান হামলা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আলজেরিয়া এই বৈঠক ডাকার অনুরোধ করেছিল। তাদের সমর্থন করেছে সেøাভেনিয়া। কূটনীতিকরা জানিয়েছেন, এই বৈঠক রুদ্ধদ্বার হবে। জরুরি ভিত্তিতে এই বৈঠক ডাকা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












