দখলদারদের রক্ষার অভিযোগ নদী কমিশন চেয়ারম্যানের বিরুদ্ধে
, ১০ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ তাসি, ১৩৯০ শামসী সন, ২রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৯ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নদী রক্ষা কমিশনের বর্তমান চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরীর বিরুদ্ধে নদী দখলদারদের পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, ড. মনজুরের আত্মীয়স্বজন এবং যারা তাকে এ পদে বসিয়েছেন সবাই নদী দখলদার। এই দখলদারদের আড়াল করতে চান তিনি। আর এ কারণেই জেলা প্রশাসকদের মাধ্যমে তৈরি নদী দখলদারদের তালিকা সংশোধন বা বাতিল করা হচ্ছে।
গত রোববার (৩০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত এক কর্মশালায় দেওয়া বক্তব্যে এমন অভিযোগ তোলেন নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান হাওলাদার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মনজুর আহমেদ চৌধুরী।
মুজিবর রহমান হাওলাদার বলেন, কমিশন থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং দেশের আইন মেনে দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে। কিন্তু চেয়ারম্যান ওই তালিকা প্রকাশ না করে পুনর্মূল্যায়নের নামে তালিকা থেকে অনেক দখলদারের নাম বাতিল করতে চান। দখলদারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আর্থিক সুবিধা নেওয়ার কথাও আমরা শুনতে পাচ্ছি।
তিনি বলেন, সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাকে একদিন বললেন, ‘আপনার মাঠপর্যায়ে গিয়ে তালিকা করার দরকার নেই। ঢাকায় বসে কাজ করলেই চলবে।’ কিন্তু আমি ওই মন্ত্রীর এলাকায় গিয়ে দেখি তার বাবার আমল থেকে দুটি শিল্পকারখানা নদী দখল করে চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, অনেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান ও প্রভাবশালী নেতা নদী দখল করে আছেন। তাদের নাম বাদ দিতে বর্তমান চেয়ারম্যান দখলদারদের তালিকা সংশোধন করছেন।
নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান বলেন, দেশে নদী যে দখল ও দূষণের শিকার হচ্ছে, তা বুঝতে বিজ্ঞান ও গবেষণার দরকার হয় না। নদীর পাশ দিয়ে হেঁটে গেলেও বোঝা যায়। নদী রক্ষা কমিশনের কাজ ছিল এরই মধ্যে চিহ্নিত হওয়া দখলদারদের উচ্ছেদে উদ্যোগ নেওয়া। যাদের নদী দখলদারদের তালিকা যাচাই-বাছাই করার দায়িত্ব দেওয়া হচ্ছে, তাদের সম্পদের হিসাব নিলে ওই তালিকা সংশোধনের আসল কারণ বেরিয়ে আসবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কারাগারগুলোতে মায়ের সঙ্গে থাকা শিশুদের তালিকা চায় হাইকোর্ট
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে হেনস্তার প্রতিবাদ, ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আমরা এক জাতি এবং এক হৃদয় -ইরানের প্রেসিডেন্ট
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এসএসসিতে ১৮৫ প্রতিষ্ঠানের কেউ উত্তীর্ণ হতে পারেনি -শিক্ষামন্ত্রী
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের পর শেয়ারবাজার সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১৩০০ কোটি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনআইডি সংশোধনে জাল ঠেকাতে অনলাইন যাচাই চায় ইসি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ হাসপাতালকে আদ্-দ্বীনের রোগীদের চিকিৎসা দেয়ার নির্দেশ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকার বিশেষ ঋণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কোস্ট গার্ডের অভিযান, ১০ গ্রেনেডসহ ২৮ রাউন্ড গোলা উদ্ধার
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুপ্ত নেতাকর্মীদের দ্বারা সম্ভ্রমহরণ-নির্যাতনে’র প্রতিবাদে ছাত্রদলের কর্মসূচি
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)