দক্ষিণ কোরিয়ায় নজিরবিহীন দাবদাহ, মাটির নিচে ‘সেদ্ধ’ হয়ে যাচ্ছে আলু
দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২ আগস্ট দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ইয়াংসানে তাপমাত্রা ৪২.৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৯০৪ সালের পর দেশটির ইতিহাসে সর্বোচ্চ।
দেশটির রাজধানী সিউল থেকে ১৩০ কিলোমিটার উত্তরপূর্বাঞ্চলের গাংওন প্রদেশের ইয়াঙ্গু কাউন্টির কৃষকরা জানিয়েছেন, তীব্র গরমে আলুক্ষেত নষ্ট হয়ে গেছে। মাটির নিচে থাকা আলুগুলো এতটাই নরম ও ভেঙে যাচ্ছে যে সেগুলো দেখতে হুবহু সেদ্ধ বা চটকানো আলুর মতো মনে হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম এসবিএসকে এ কৃষক বলেছেন, ‘এটি শুধুমাত্র একটি বা দুটি খেতে নয়। আমি কীভাবে ভাষায় প্রকাশ করব! আমার জন্য এটি অত্যন্ত হতাশাজনক।’
অন্যদিকে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থার মতে, এই তাপপ্রবাহের কারণে দেশব্যাপী অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ৯ লাখেরও বেশি গবাদি পশু ও বিভিন্ন খামারের ১৪ লাখ চাষের মাছ মারা গেছে।
এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার প্রশাসন নাগরিকদের জন্য হিট ওয়ার্নিং বা তাপ সতর্কতা জারি করেছে। একই সঙ্গে সব ধরনের আউটডোর বা বাইরের কাজকর্ম অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে-মিয়ুং এই পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘দেশবাসী এমন বৈরী আবহাওয়া আগে কখনো দেখেনি।’
আরও পড়ুন
সব ›
৫ গ্যাসক্ষেত্রের গ্যাস-কনডেনসেট বিক্রি থেকে মুনাফা ১৪৮ কোটি টাকা
গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, ৭০ কারখানা ছুটি
খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির পথ তৈরিতে আইন প্রণয়নের উদ্যোগ
শীতের শুরুতেই বাড়ছে বায়ুদূষণ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
গাজীপুরে পুলিশ বক্স ভাঙচুর, মালামাল বের করে আগুন
‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে ২০ কারখানা বন্ধ
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ সফরে প্রধানমন্ত্রী
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি নিয়ে ভয়ের কিছু নেই -এসআরবি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা!
‘১১৫ জনকে সরাসরি হত্যা করেছে জিয়াউল আহসান’
‘সপ্তাহে তো দূরের কথা মাসেও একবার জোটে না মাছ আর গোশত’
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহার
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেজর জ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।