দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় পাকিস্তানের নতুন যুগ
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
পাক-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনায় পাকিস্তান যেভাবে তাদের আধুনিক যুদ্ধপ্রযুক্তির শক্তি প্রদর্শন করেছে, তা দক্ষিণ এশিয়ার আকাশ প্রতিরক্ষায় এক নতুন মানদ- তৈরি করেছে বলে মনে করছে চীন। দেশটির সরকারি মহাকাশ সংস্থা সমর্থিত চায়না স্পেস নিউজ প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও নেটওয়ার্কভিত্তিক যুদ্ধ কৌশলের উচ্চ প্রশংসা করা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
চায়না স্পেস নিউজ বলেছে, পাকিস্তান ‘এবিসি’ নামে যুদ্ধক্ষেত্রে নতুন যে কৌশল ব্যবহার করেছে তাতে যুদ্ধ কৌশলের নতুন দিক উন্মোচন হয়েছে। কৌশল অনুযায়ী ‘এ’ লক্ষ্য ঠিক করে, ‘বি’ হামলা চালায় এবং ‘সি’ গাইড করে।
পাকিস্তানের বিমান বাহিনী গ্রাউন্ড রাডার, ফাইটার জেট এবং আকাশে নজরদারি চালানো ব্যবস্থার সমন্বয়ে ভারতের ছয়টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি পাক সরকারের।
ওই প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের ডেটা-চালিত বিকেন্দ্রীকৃত প্রতিরক্ষা কৌশল ভারতের পুরনো ও খ-িত প্রোটোকলকে কার্যত ছিন্নভিন্ন করে দিয়েছে। যদিও প্রতিবেদনে চীনা অস্ত্রের নাম সরাসরি উল্লেখ করা হয়নি।
তবে বিশ্লেষকদের দাবি, এইচকিউ-৯পি এয়ার ডিফেন্স সিস্টেম, জেডডিকে-০৩ এডব্লিউএসিএস এবং পিএল-১৫ই মিসাইল সজ্জিত জে-১০সিই যুদ্ধবিমান চীনের তৈরি। যা পাকিস্তানের বর্তমান শক্তির মূল স্তম্ভ।
পাকিস্তান ও চীনের এই যৌথ প্রতিরক্ষা অংশীদারিত্ব ভবিষ্যতের রণকৌশলের মডেল হিসেবে দেখা হচ্ছে। ভারতের দুর্বল ইন্টারঅপারেবিলিটি ও মন্থর প্রতিক্রিয়ার বিপরীতে পাকিস্তানের ‘স্মার্ট যুদ্ধনীতি’ এখন এক কঠিন সতর্কবার্তা।
প্রতিবেদনটির শেষাংশে বলা হয়েছে, পাকিস্তানের বুদ্ধিদীপ্ত ও অপ্রতিরোধ্য কৌশল শুধু ভারতের আকাশ শক্তিকে নিষ্ক্রিয় করেনি, বরং ভবিষ্যতের যুদ্ধ কেমন হবে সে দিকেও আলোকপাত করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসপাতাল থেকে সোনমের বার্তা, ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতার’ ডাক
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন বাহিনীকে ‘অবিস্মরণীয় শিক্ষার’ হুঁশিয়ারি মোজতবা খামেনির
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত স্থগিতের ঘোষণা ইরানের
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি দখলদাররা
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিউইয়র্ক সফরে এলে ইসরায়েলি সন্ত্রাসীকে গ্রেপ্তারের হুমকি মামদানির
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একযোগে ভয়াবহ দাবানল-বন্যার কবলে যুক্তরাষ্ট্র
২০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবাননের আরও ৩টি স্কুল লুটপাট-ধ্বংস করলো ইসরায়েল
১৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন হামলায় নিহত ৩৫; বাহরাইন-কুয়েতে পাল্টা হামলা ইরানের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সন্ত্রাসবিরোধী প্রস্তাবে ইসরায়েল-মার্কিন ও আর্জেন্টিনার বিরোধিতা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাঁকড়া মসজিদে জুমার নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিলিস্তিনি কারাগারের চারপাশে কুমির ছাড়ার প্রকল্প সন্ত্রাসী ইসরায়েলের
১৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












