ভেনেজুয়েলায় আক্রমণ যুদ্ধের শামিল-ট্রাম্পের কড়া সমালোচনা মামদানির
, ১৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২২ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। এই অভিযানের মাধ্যমে দেশটির প্রেসিডেন্টকে বন্দী করা হয়েছে। এই বিষয়টিকে মামদানি ‘যুদ্ধংদেহী পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম হাফিংটন পোস্টের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গত শনিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মামদানি লিখেছেন, ‘আজ সকালে আমাকে জানানো হয়েছে, মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে বন্দী করেছে। তাদের নিউইয়র্ক সিটির ফেডারেল হেফাজতে কারারুদ্ধ করার পরিকল্পনা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর একতরফা আক্রমণ চালানো যুদ্ধের শামিল এবং এটি ফেডারেল ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শাসনব্যবস্থা পরিবর্তনের এই নগ্ন আকাক্সক্ষা শুধু বিদেশের মাটিতেই প্রভাব ফেলে না, বরং সরাসরি নিউইয়র্কবাসীর ওপরও এর আঁচ এসে পড়ে।’
ব্রুকলিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত এই মেয়র উল্লেখ করেন, ‘দশ হাজারেরও বেশি’ ভেনেজুয়েলার মানুষ নিউইয়র্ক সিটিকে তাদের ঘরবাড়ি হিসেবে বেছে নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বাড়তে থাকা এই উত্তেজনার দিকে তার প্রশাসন নজর রাখছে এবং শিগগির এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
ট্রাম্প প্রশাসন মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারে সহায়তার অভিযোগ এনেছে। মাদুরো অবশ্য মাদক ব্যবসার সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে। তবে ট্রাম্পের বিচার বিভাগ তার বিরুদ্ধে নারকো-টেররিজম ও মাদক পাচারের অভিযোগে এরই মধ্যে মামলা দায়ের করেছে।
ধারণা করা হচ্ছে, শনিবারই মাদুরোকে নিউইয়র্ক সিটিতে নিয়ে যাওয়া হয় এবং ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে তাকে রাখা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
২০২২ সালের পর সবচেয়ে কঠিন শীত আসছে ইউরোপে, মারাত্মক জ্বালানি সংকটের আশঙ্কা
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনে সাবমেরিন শনাক্তকারী মুঠোযন্ত্র তৈরি
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রিয়াদে সেনাপ্রধানদের জরুরি বৈঠক, হুথি-সউদী যুদ্ধে যোগদানের সম্ভাবনা কতটুকু পাকিস্তান-তুরস্কের?
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বড় ধরণের বাজেট সংকটে ইসরায়েলি সন্ত্রাসী সেনাবাহিনী
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তীব্র মানসিক চাপে ৮ মার্কিন নাবিকের আত্মহত্যার চেষ্টা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের ‘গোপন অস্ত্র’ চীন, ৬ মাসে পৌঁছেছে ১৩০০ চালান
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, যা আলোচনা হলো
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তীব্র ‘আর্থিক চাপে’ আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশালাকার’ হাঁড়িতে বেকড বিনস রান্না, বিশ্ব রেকর্ড তুরস্কের
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিজেদের ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি সন্ত্রাসী নিহত
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)