মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

দক্ষিণাঞ্চলে তরমুজ চাষে বৈপ্লবিক সফলতা এনেছেন তারা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, রাত ১১:৫৬

বরিশাল সংবাদদাতা:
দুই দশক আগেও দক্ষিণাঞ্চলের মানুষ তরমুজের জন্য নির্ভর করতেন উত্তরাঞ্চলে আবাদের ওপর। বিশেষ করে ব্রহ্মপুত্র, পদ্মা ও তিস্তা নদীর তীরে গোরাপত্তন হওয়া জনপদে বিপুল পরিমাণে তরমুজ চাষ হতো। বর্তমানে উত্তরাঞ্চলে আশাব্যাঞ্জক চাষ না হলেও বরিশাল বিভাগ হয়ে উঠেছে তরমুজের মূল আবাদস্থল। স্বল্প সময়ে ভালো ফলন আর ভালো দাম পাওয়ায় এই অঞ্চলের প্রধান অর্থকারী ফসলে পরিণত হয়েছে তরমুজ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিপনন বিভাগের দেওয়া তথ্য অনুসারে, চলতি মৌসুমে ৪০ হাজার কোটি টাকারও বেশি বাণিজ্য হবে তরমুজে। বাণিজ্যিক সফলতার পেছনে লক্ষাধিক চাষি বছরের পর বছর ধরে পরিশ্রম করে যাচ্ছেন। সাধারণত নদী বিধৌত চর, নদীর মোহনা সংলগ্ন গ্রামে তরমুজের ভালো ফলন হয়।
এই অঞ্চলে তরমুজের প্রথম বাণিজ্যিক সফলতা আনেন ভোলা সদর উপজেলার বাদশাহ ফরাজী। বংশ পরম্পরায় তার ছেলে শাহাবুদ্দিন ফরাজী এখনো এই পেশায় আছেন। তবে চলতি মৌসুমে বিভাগে সবচেয়ে বেশি জমিতে তরমুজ আবাদ করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বাকের বিশ্বাস। জেলার বীজ বিক্রেতা প্রতিষ্ঠানগুলো থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বাকের বিশ্বাস বলেন, বড় পরিসরে আমি ১৩ বছর ধরে তরমুজ চাষ করছি। এ বছর বেশি জমি পাইনি, প্রায় ১০০ একর আবাদ করেছি। মূলত জমি যেখানে পাই সেখানে গিয়েই চাষ করি। এক এক এলাকায় এক এক ধরনের জমির ভাড়া। ক্ষেত ও মাটি পর্যবেক্ষণ করে এক এক জাতের বীজ বপন করতে হয়। সবই উপকূলীয় এলাকার জমি হলেও জমিতে জমিতে পার্থক্য আছে। মৌসুম শুরুর আগে জমি দেখে ভাড়া নেই। সেই বিবেচনায় বীজ ভান্ডার থেকে বীজ অর্ডার করে নিয়ে চাষ করি।
চরবিশ্বাস ইউনিয়নের আরেক চাষি কবির গাজীও চাহিদা অনুসারে জমি পাননি। মাত্র চার কানি জমিতে তরমুজ চাষ করেও লাভবান হয়েছেন। তিনি বলেন, পটুয়াখালী জেলার সবচেয়ে বড় তরমুজ চাষি বাকের বিশ্বাস। এ বছর প্রায় ৬০০ কানি জমিতে চাষ করেছেন। আমি জমি বেশি পাইনি। এক বছরের জন্য প্রতি কানি জমি এক লাখ টাকা ভাড়া এবং মৌসুমে এক কানিতে তরমুজ চাষে আরও এক লাখ ২০ হাজার টাকা খরচ করতে হয়। এই টাকা খরচ করে ৫/৬ লাখ টাকার তরমুজ বিক্রি করা যায়।
বরিশালের মেহেন্দীগঞ্জের শ্রীপুর সংলগ্ন একটি চরের আড়াই একর জমি ভাড়া নিয়ে তরমুজ চাষ করেছেন নিয়ামত মিজি। তিনি বলেন, জমি বরিশাল জেলার আওতায় হলেও ভোলা জেলার কাছাকাছি হওয়ায় স্থানীয় প্রভাবশালীর কাছ থেকে জমি ভাড়া নিতে হয়েছে। জমি ভাড়ার টাকা সরকার পান না। নদীর মাঝে, পাড়ে জেগে ওঠা চরে তরমুজ চাষ ভালো হয়। কারণ এসব স্থানে পলি বেশি থাকে। সকল কৃষকই জানেন জমিগুলো খাস। তারপরও প্রভাবশালীদের ভাড়া না দিলে চাষাবাদ করা যায় না।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে