আগামী সপ্তাহেই অনুমোদিত হবে নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট
, ০৫ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ০৪ মে, ২০২৫ খ্রি:, ২১ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনাসভায় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, আগামী সপ্তাহেই উপদেষ্টা পরিষদের সভায় নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তিনি। বলেন, প্রস্তাবিত নতুন আইনে আগের আইনের নিবর্তনমূলক ৯টি ধারা বাদ দেওয়ার কথা বলা হয়েছে, যেগুলোর আওতায় আগের আইনের ৯৫ শতাংশ মামলাই দায়ের হয়েছিল। এই ধারাগুলো বাতিল হলে সেগুলোর অধীনে করা মামলা স্বয়ংক্রিয়ভাবে খারিজ হয়ে যাবে।
উপ-প্রেস সচিব জানান, নতুন আইনে গুরুতর সাইবার হ্যাকিং ছাড়া অন্য কোনো অপরাধের জন্য পরোয়ানা ছাড়াই গ্রেফতারের বিধান থাকছে না। এটি সাংবাদিকদের হয়রানি হ্রাসে বড় অগ্রগতি হবে বলে আমরা বিশ্বাস করি।
এছাড়া তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এই আইনের অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা ইতোমধ্যেই প্রত্যাহার করা হয়েছে। নতুন আইন কার্যকর হলে দেশে মুক্ত সাংবাদিকতার পরিবেশ সৃষ্টিতে তা সহায়ক হবে।
তিনি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু, সাংবাদিকদের বিদেশ গমনে পূর্বানুমতির বিধান বাতিলসহ সংশোধিত নীতিমালার নানা দিক তুলে ধরেন এবং জানান, নতুন নীতিমালায় তিন বছরের জন্য কার্ড দেওয়া হবে, স্থায়ী-অস্থায়ী বিভাজন থাকবে না এবং পুলিশ ভেরিফিকেশনের বাধ্যবাধকতাও থাকছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)