ত্রয়োদশ ভোট অন্তর্র্বতী সরকারের অধীনে চাইল বিএনপি
নিজস্ব সংবাদদাতা:
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ করেছে বিএনপি। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আর্জি জানিয়ে বিএনপি আদালতকে বলেছে, আসন্ন নির্বাচন বর্তমান অন্তর্র্বতী সরকারের অধীনেই আয়োজন করতে হবে।
গত বুধবার প্রধান বিচারক সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চে অষ্টম দিনের শুনানি হয়। বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। বিএনপির শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষের শুনানিও নেওয়া হয়।
শুনানি শেষে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল আসন্ন সংসদ নির্বাচন বর্তমান অন্তর্র্বতী সরকারের অধীনে আয়োজনের কথা আদালতকে বলেছেন জানিয়ে বলেন,‘আদালতকে বলেছি, অতীতের নজির অনুযায়ী বাংলাদেশের যে কোনো আইন বা রায় সব সময় পরবর্তী সময় থেকে কার্যকর হয়। আমি বক্তব্যের শেষাংশে আদালতকে বলেছি, আপনারা যে রায়ই দেবেন না কেন, তা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়। আগামী যে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেÑ তার (তত্ত্বাবধায়ক) অধীনে এ নির্বাচন হবে, এমনটা আমি মনে করি না। আদালতের যে রায়, যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন। সুতরাং এ নির্বাচনের পরবর্তী থেকে এ বিধানটি কার্যকর হবেÑ এটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।