শুক্রবার

হিজরী
১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০২
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৭ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগসাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণেরাজধানীতে যাত্রীবাহী বাসে আগুনসারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তাপমাত্রায় পরিবর্তনের আভাসপ্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক-সৌদি আরবের সমঝোতা স্মারক সইবিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপেরকুয়েতের ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ভয়াবহ হামলা, নিহত দুই ইতালিয়ান নাগরিকশ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রীনূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুকরণে নাম রাখা দুনিয়ায় যেমন রহমত, বরকত ও সাকীনার কারণ, তেমনি আখিরাতে ও শাফায়াত মুবারক, নাযাত ও ফযীলত লাভের উছীলা। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে-মহাসম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- শরাব বা মদসহ সর্বপ্রকার মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্যই হারাম। অথচ বাংলাদেশে সরাসরি শরাব বা মদ তো বিক্রি হচ্ছেই; এমনকি কোমল পানীয় ও এনার্জি ড্রিংকসের নামেও প্রকাশ্যে শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। নাঊযুবিল্লাহ! প্রায় ৯৮ ভাগ মুসলমান অধ্যুষিত এদেশে কোনো মতেই কোনো মোড়কেই শরাব বা মদ অর্থাৎ মাদকদ্রব্য বা নেশা জাতীয় দ্রব্য চলতে পারে না এবং শরাব বা মদ তৈরির অনুমতিও সরকার দিতে পারে না।

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে যে ৫ ফল

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, বিকাল ৩:২১

বাজারের ভেজাল প্রসাধনীর ভিড়ে ত্বকের সুস্থতা ধরে রাখা কঠিন। দামি ক্রিম, ফেস প্যাক বা পার্লারের ট্রিটমেন্ট যদি নির্ভেজাল হয় তাহলে অসুবিধা নেই অন্যথায় এ সমস্যা থেকে উত্তরণে উজ্জ্বল ত্বকের গোপন রহস্য প্রাকৃতিক উপাদানেই রয়েছে। আমাদের আশপাশের অনেক সাধারণ ফল আছে যেগুলো প্রতিদিন খেলে ত্বক ভেতর থেকে সুস্থ, কোমল ও উজ্জ্বল হয়ে ওঠে। দেশে সহজেই পাওয়া যায় এমন কিছু ফল রয়েছে যেগুলো ত্বকের আভিজাত্য ও সুস্থতা ধরে রাখতে দারুণ উপকারী।
জেনে নিন এমন ৫টি ফল সম্পর্কে যেগুলো নিয়মিত খেলে বা ত্বকে ব্যবহার করলে প্রাকৃতিকভাবে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পাওয়া সম্ভব।
১. কলা:
কলাকে প্রাকৃতিক ময়েশ্চারাইজারও বলা হয়। শুধু পেট ভরানোর জন্যই নয়, ত্বকের জন্যও খুব উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি-৬, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ ও বায়োটিন। এই উপাদানগুলো ত্বকের নমনীয়তা বজায় রাখতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বার্ধক্য রোধ করে।
একটি পাকা কলা চটকে তার সঙ্গে মধু বা দই মিশিয়ে মুখে লাগালে ত্বক নরম ও হাইড্রেটেড হয়। তবে মনে রাখবেন ত্বকে মাখার চেয়ে খেলে উপকার বেশি।
২. কমলা:
কমলা ত্বকের জন্য একটি চমৎকার ফল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা ত্বকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে এবং বলিরেখা কমায়। কমলাতে আরও থাকে বিটা ক্যারোটিন, ফলিক অ্যাসিড, লৌহ, ফ্ল্যাভোনয়েড ও নানা প্রাকৃতিক পুষ্টি উপাদান।
কমলার খোসা শুকিয়ে গুঁড়া করে ব্যবহার করলে ত্বকের মৃত কোষ দূর হয়, দাগ-ছোপ হালকা হয় এবং ত্বক উজ্জ্বল দেখায়। প্রতিদিন একটি কমলা খেলেই আপনার দৈনিক ভিটামিন সি-এর প্রয়োজন মিটে যেতে পারে।
৩. টমেটো:
টমেটোকে বয়স রোধে সহায়ক ফল বলা হয়ে থাকে। এতে আছে ভিটামিন এ, সি ও কে। এটি ত্বকের অতিরিক্ত তেল কমায়, রোদে পোড়া দাগ হালকা করে এবং রোমছিদ্র ছোট করতে সাহায্য করে। টমেটোতে থাকা ‘লাইকোপেন’ নামের উপাদান সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
একটি টমেটো কেটে এতে সামান্য চিনি যুক্ত করে সরাসরি মুখে ঘষে নিন-এটি ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ও ত্বককে ঠান্ডা রাখবে।
৪. পেঁপে:
পেঁপে ত্বককে মসৃণ ও কোমল করে। এটি একটি পুষ্টিকর ফল যা ত্বকের জন্য খুবই উপকারী। এতে আছে ক্যারোটিন, ভিটামিন সি ও বি কমপ্লেক্স। এটি ত্বককে হাইড্রেট করে রাখে এবং মসৃণ করে তোলে। পেঁপেতে থাকা ‘পাপেইন’ নামের এনজাইম ত্বকের মৃত কোষ তুলে ফেলতে সাহায্য করে।
পাকা পেঁপে চটকে মুখে লাগিয়ে রাখলে দাগ কমে এবং ত্বক উজ্জ্বল ও তরুণ দেখায়।
৫. আপেল:
আপেলে রয়েছে ভিটামিন সি, যা কোলাজেন তৈরি করে ত্বক টানটান রাখে। এতে থাকা ভিটামিন এ ও কপার ত্বকের দাগ দূর করতে ও ত্বকের রং উন্নত করতে সহায়তা করে। আপেল দেহের ভেতরের বিষাক্ত উপাদান বের করে দেয়, ফলে ত্বক আরও পরিষ্কার ও মসৃণ হয়।
উপকার: আপেল খেলে শুধু ত্বক নয়, চুলও ঘন ও সুন্দর হয়, এমনকি খুশকি কমাতেও সাহায্য করে।
ত্বকের যতেœ এই পাঁচটি দেশীয় ফল নিয়মিত খাওয়ার পাশাপাশি চাইলে ঘরোয়া ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। এতে ত্বক হবে সুস্থ, কোমল ও উজ্জ্বল-একদম প্রাকৃতিকভাবে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
আগ্নেয়গিরির লাভার বুকে রহস্যময় ‘গাছের সমুদ্র’! আগ্নেয়গিরির লাভার বুকে রহস্যময় ‘গাছের সমুদ্র’! ৯ ঘণ্টা আগে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে গ্রামীণ ঐতিহ্য ঢেঁকি ১ দিন আগে পুষ্টিতে ভরা কাজী পেয়ারা পুষ্টিতে ভরা কাজী পেয়ারা ২ দিন আগে মাত্র ১৫-২০ মিনিট হাঁটলেই বাড়ে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা মাত্র ১৫-২০ মিনিট হাঁটলেই বাড়ে মনোযোগ ও মস্তিষ্কের কার্যক্ষমতা ২ দিন আগে পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী! পেয়ারা মানেই এখন কাজী পেয়ারা! কে এই কাজী! ৪ দিন আগে শীতে স্বাস্থ্য সচেতনতা শীতে সবচেয়ে সাধারণ সমস্যা হলো সর্দি লাগা। শীত এলেই এই সমস্যা প্রকট আকারে দেখা দেয়। শীতের বাতাসে তাপমাত্রা এবং … ৪ দিন আগে চোখের অঞ্জনি কী? হলে কী করবেন? অঞ্জনি হলো চোখের পাপড়ির গোড়ার গ্রন্থিতে ঘটে যাওয়া একটি সাধারণ প্রদাহজনিত সমস্যা। অঞ্জনি সাধারণত স্ট্যাফাইলোকক্… ৬ দিন আগে মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’ মৃতপ্রায় নক্ষত্র থেকে প্রতি আট মিনিটে সংকেত, ধরা পড়লো মহাজাগতিক ‘ঝড়’ ২০ নভেম্বর, ২০২৬ এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট এক দেশ থেকে অন্য দেশে যেভাবে পৌঁছায় ইন্টারনেট ২০ নভেম্বর, ২০২৬ চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী চাঁদের সঙ্গে গ্রহাণুর সংঘর্ষে উল্কাবৃষ্টি! মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হবে পৃথিবী ১৮ নভেম্বর, ২০২৬ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ ১৫ নভেম্বর, ২০২৬ আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা! ১২ নভেম্বর, ২০২৬