তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবরটি গুজব। তিনি সুস্থ আছেন।
ভোলা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ শাহীন তার অনলাইন আইডিতে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি লিখেন, তোফায়েল ভাইকে নিয়ে ছড়ানো খবর ভিত্তিহীন। তিনি ভাল আছেন। প্লিজ গুজব ছড়াবেন না।
এ ছাড়া তোফায়েল আহমেদের ব্যক্তিগত সহকারী হাসনাইনও জানিয়েছেন, তোফায়েল আহমেদ সুস্থ আছেন।
উল্লেখ্য, তোফায়েল আহমেদ মারা গেছেন এমন একটি খবর সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।