তেহরান থেকে ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বদলে দেবে ইরান?
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর পেছনে সন্ত্রাসী ড্রাম্প কয়েকটি যুক্তি তুলে ধরেছিলো। এসবের মধ্যে অন্যতম হচ্ছে-ইরানের কাছে থাকা ৪৪০ কেজি সমৃদ্ধ পরমাণু। এই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে তবে তা মার্কিন-ইসরায়েলিদের জন্য বড় মাথা ব্যাথার কারণ। এক্ষেত্রে সবচেয়ে বেশি আতঙ্কে আছে দখলদার ইসরায়েল যা ড্রাম্প একাধিকবার বলেছে।
সামরিক পদক্ষেপের পক্ষে ড্রাম্প-নিয়াহুর যুক্তি:
২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) স্টেট অব দ্য ইউনিয়নে ভাষণ দেয় ড্রাম্প। এই ভাষণে সে দাবি করে, ইরানের হাতে পারস্য উপসাগরীয় অঞ্চলে এমনকি ইউরোপে হামলা চালাতে সক্ষম এমন পাল্লার ক্ষেপণাস্ত্র আছে। এছাড়াও, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হতে পারে।
ড্রাম্প বলে, ‘তারা এরই মধ্যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যেগুলো ইউরোপ এবং বিদেশে আমাদের ঘাঁটিগুলোকে হুমকির মুখে ফেলতে পারে। আর তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে যেগুলো শিগগির যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারবে।’
ইসরায়েলের প্রধানসন্ত্রাসীও ২০২৫ সালের অক্টোবর মাসে এক সাক্ষাৎকারে বলেছে, ইরান এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে, যা যুক্তরাষ্ট্রের শহরগুলোকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।
ইরান যে কোনো আমেরিকান শহরকে ব্ল্যাকমেইল করতে পারে। মানুষ এটি বিশ্বাস করে না। ইরান ৮,০০০ কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করছে; এর সঙ্গে আরও ৩,০০০ কিলোমিটার যোগ করতে পারলে তারা যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে পৌঁছাতে পারবে।
ড্রাম্প-নিয়াহুর এমন বক্তব্যে একটি প্রশ্ন উঠে আসে- ইরান কি তাহলে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে? এর উত্তরে ড্রাম্প জানায়- ইরান আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ওঈইগ) তৈরির দ্বারপ্রান্তে রয়েছে।
যুক্তরাষ্ট্রের উদ্বেগের কারণ:
ইরান আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষমতা অর্জন করলে দেশটি যুক্তরাষ্ট্রের ভূখ-ে হামলা চালাতে সক্ষম হবে। এর বাইরেও আরেকটি মূল কারণ হচ্ছে- এই সীমার ক্ষেপণাস্ত্র পারমাণবিক ওয়ার হেড বহন করতে পারে এবং যে সব দেশের কাছে অস্ত্রটি রয়েছে তারা সবাই পরমাণু শক্তিধর দেশ; শুধু পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে পাকিস্তানই একমাত্র দেশ যার ওঈইগ নেই।
তাই, এমন ক্ষেপণাস্ত্রের কর্মসূচি গ্রহণ করা মানে ধরে নেওয়া হয়, পারমাণবিক ওয়ার হেড বহন করার জন্যেই ওঈইগ তৈরি করা হয়। তবে, এটি সাধারণ ক্ষেপণাস্ত্র হিসেবেও ব্যবহৃত হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি পর্যটকদের কুকুরের মতো তাড়িয়ে দিলো অস্ট্রেলিয় নারী!
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রে শক্তিশালী হারিকেনের আঘাত, বিদ্যুৎহীন সাড়ে ৬ লাখ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদি আরবের বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে সেনা পাঠাবে না তুরস্ক : হাকান ফিদান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিরিয়ায় নৃসংশতা চালানো সাবেক জেনারেলকে অর্থ ও সুরক্ষা দিচ্ছে যুক্তরাষ্ট্র-লেবানন
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












