তেল সংকটে স্বস্তি দেবে ‘তেল কই’ অ্যাপ
, ২০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ আশির, ১৩৯৩ শামসী সন , ১০ মার্চ, ২০২৬ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে জ্বালানি তেল নিয়ে উদ্বেগের মধ্যেই পেট্রোল পাম্পগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন ও হট্টগোল। এই ভোগান্তি কমাতেই ‘তেল কই’ নামে একটি নতুন অ্যাপ তৈরি করেছেন তরুণ প্রযুক্তিবিদ সজিব খান। এই অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে কোন পেট্রোল পাম্পে তেল পাওয়া যাচ্ছে এবং সেখানে তেল নেওয়ার জন্য কত বড় লাইন রয়েছে।
ঢাকায় বসবাসকারী সজিব খান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি পাঠাও লিমিটেডে ডেটা অ্যানালাইটিকস ও এআই অটোমেশন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
তিনি জানান, ‘তেল কই’ মূলত একটি ওয়েবভিত্তিক অ্যাপ। কম্পিউটার, ট্যাবলেট বা মোবাইল ফোন-যেকোনো ডিভাইস থেকেই এটি ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে পেট্রোল পাম্পের তথ্য আপডেট করতে পারবেন, যাতে অন্যরা সহজেই সঠিক তথ্য পেতে পারেন।
রিয়েল-টাইম ট্র্যাকিং সুবিধাসম্পন্ন এই অ্যাপে ইতোমধ্যে দেশের ২৮৭টি পেট্রোল স্টেশনের তথ্য যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা এখান থেকে জানতে পারবেন কোথায় তেল পাওয়া যাচ্ছে, কোথায় লাইন দীর্ঘ, এমনকি কোনো পাম্পে তেল না থাকলেও সেটির নোটিফিকেশন পাওয়া যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)