তেল আবিবে ইসরাইলি বিদ্যুৎকেন্দ্রে ইরাকি গ্রুপের হামলা
আল ইহসান ডেস্ক:
ইরাকের একটি গ্রুপ বৃহস্পতিবার ড্রোনের সাহায্যে তেল আবিবের কাছে একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানোর দাবি করেছে। ইরানের সরকারপন্থী তাসনিস মিডিয়া এ খবর প্রকাশ করেছে।
এতে জানানো হয়, গাজার জনগণের সমর্থনে একটি ড্রোনের সাহায্যে বৃহস্পতিবার সকালে তেল আবিবে ইহুদিবাদী জান্তার বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়।
ইরানি মিডিয়াটিতে তাদের প্রতিবেদনে বিস্ফোরকবোঝাই কামিকাজ ড্রোনের ছবিও দেখা যায়। এ ধরনের ড্রোনের পাল্লা হয় ২,০০০ কিলোমিটার। ইরান তাদের শাহেদ ১৩৬ কামিকাজ ড্রোন ইয়েমেন ও রাশিয়ায় রফতানি করেছে।
ইরান-সমর্থিত এই গ্রুপটি কোন ঘটনার কথা বলেছে, তা স্পষ্ট নয়। ইরানি মিডিয়া জানায়, শত্রুর অবস্থা গুঁড়িয়ে দিতে এসব হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের হামলা চালানো হয়। এই দ্বিতীয় পর্যায় বলতে কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়।
এদিকে লেবাননের হিজবুল্লাহ কয়েক হাজার রকেট, ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালিয়েছে ইসরাইলে। সিরিয়া এবং ইরাকের ইরান-সমর্থিত গ্রুপগুলো মার্কিন বাহিনীর ওপর ২০০-এর বেশি হামলা চালিয়েছে।
আরও পড়ুন
সব ›
নিজস্ব প্রযুক্তির এআই আনছে ইরান
২০৫০ সালের আগেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি হবে পাকিস্তান : শাহবাজ
পাকিস্তানে ভারত-সমর্থিত বাহিনীর সঙ্গে সংঘর্ষ, সেনা কর্মকর্তাসহ ২৮ সশস্ত্র সদস্য নিহত
আল ইহসান ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে পৃথক গোয়েন্দা তথ্যভিত্তিক সামরিক অভিযানে দ…
যুক্তরাজ্যের প্রতিরক্ষা বাজেটে ঘাটতির রেকর্ড
আল ইহসান ডেস্ক: যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিভাগ বাজেট ঘাটতিতে পড়েছে। সামরিক সরঞ্জাম কিনতে বাজেটে ঘাটতি পড়েছে ১৬.…
ইসরায়েলের সঙ্গে সামরিক সহযোগিতার প্রতিবাদে মরক্কোয় বিক্ষোভ
হামাসের বীরত্ব:
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।