তেলবাহী ট্রেন লাইনচ্যুত, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বিচ্ছিন্ন
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
রাজশাহী সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় গতকাল শনিবার দুপুরে একটি তেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।
খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের উদ্দেশ্যে যাত্রা করা তেলবাহী মালগাড়িটি আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। ৩০টি তেলবাহী ওয়াগন নিয়ে যাত্রা করা এ ট্রেনটির দুটি ওয়াগন রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।
আমনুরা স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে দুপুর ১টায় আমনুরা থেকে রাজশাহীগামী কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
এর ফলে সম্পূর্ণ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে যাত্রী চলাচল স্থগিত হয়ে পড়ে। এ রুটে নিয়মিত যাতায়াতকারী শত শত যাত্রী বিকল্প পথ খুঁজতে বাধ্য হন। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধার কাজ শুরু করেছে। লাইনচ্যুত ওয়াগন দুটি পুনরায় লাইনে ওঠানোর জন্য বিশেষ যন্ত্রপাতি ও কারিগরি দল মোতায়েন করা হয়েছে।
তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যদিও এ ঘটনায় কোনও তেল ছিটকে পড়ার বা অগ্নিকান্ডের খবর পাওয়া যায়নি, তবুও এলাকাবাসী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)