তেজগাঁও কলেজের মসজিদে ‘গোপন বৈঠক’, সন্দেহে আটক ২৩
রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজ জামে মসজিদে গোপন বৈঠকের সময় উগ্রবাদী কার্যক্রমের সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল জুুমুয়াবার (বিকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগের একটি সূত্র।
সূত্রটি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজ জামে মসজিদের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেখানে আটককৃতরা একটি বৈঠকে অংশ নিয়েছিলেন।
শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সেখানে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) অভিযান চালিয়েছে।
আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন 'ইফতেহাদুল আল ইসলাম'-এর সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
ডিএমপির তেজগাঁও বিভাগের এক কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন’র সদস্য। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিটিটিসির একাধিক টিম রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।