তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, কমছে তাপমাত্রা
আল ইহসান ডেস্ক:
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন তাপমাত্রা কমতে শুরু করেছে। ফলে জেঁকে বসেছে শীত। বিশেষ করে মৌসুমি বায়ু বিদায়ের পর উত্তর হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস ও হালকা ঘন কুয়াশার কারণে কমেছে তাপমাত্রা।
গতকাল জুমুয়াবার (সকাল ৬টায় উপজেলায় সর্বনিম্ন ১৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
জানা যায়,পঞ্চগড়ের তেঁতুলিয়ার আশপাশে গত কয়েক দিন ধরে সকাল ও রাতে শীতের মাত্রা কিছুটা বেড়েছে। তাপমাত্রা ১৬-১৮ ডিগ্রির ঘরে ওঠানামা করছে।
এদিকে দিনের বেলা রোদের দেখা মিললেও উত্তাপ ছড়াতে পারেনি।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তাপমাত্রা কমতে শুরু করেছে । আগামীতে তাপমাত্রা আরও কমতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।